শান্তনুর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ! ED-CBI তদন্তের দাবি মমতাবালার

Matua Mahasangha: লোকসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। অভিযোগ, অবৈধভাবে মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪৪ লক্ষ টাকা নিয়েছেন শান্তনু। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে ইডি-সিবিআই তদন্তের দাবি জানালেন মমতাবালা।

আরও পড়ুন: বিজেপির বিদ্রোহী চার, লোকসভায় পদ্ম প্রতীক নিতে অস্বীকার করলেন যারা!

সোমবার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে মমতাবালা ঠাকুর বলেন, “অবৈধ উপায়ে শান্তনু ঠাকুর মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি ৪৪ লক্ষ টাকার বেশি নিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করি। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্ত প্রয়োজন।”

শান্তনুর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ! ED-CBI তদন্তের দাবি মমতাবালার
শান্তনুর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ! ED-CBI তদন্তের দাবি মমতাবালার

একই সঙ্গে তিনি আরও বলেন, “বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে সিবিআই ও ইডি লেলিয়ে দেয় বিজেপি। আমার কাছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ রয়েছে। বিজেপি যদি সত্যি সৎ রাজনীতির পক্ষপাতী হয়ে থাকে তা হলে শান্তনুর বিরুদ্ধে তদন্ত করে দেখাক।”

শান্তনুর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ! ED-CBI তদন্তের দাবি মমতাবালার

শান্তনুর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ! ED-CBI তদন্তের দাবি মমতাবালার

প্রসঙ্গত, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছেন মমতাবালা। সেখানে বলা হয়েছে, মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধ ভাবে বিপুল অর্থ জমা পড়েছে। সেই টাকা অবৈধভাবে নিয়েছেন শান্তনু ঠাকুর। চিঠি প্রসঙ্গে মমতাবালা বলেন, ‘‘রাজ্য পুলিশের উপর আমার আস্থা রয়েছে যে তারা এই দুর্নীতির তদন্ত করে প্রকৃত দোষীদের ধরবেন। কিন্তু আমি দেখতে চাই, যে বিজেপি বারবার দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীদের বিরুদ্ধে সিবিআই ও ইডির ব্যবহার করে তারা মন্ত্রীর এই দুর্নীতির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।’’

শান্তনুর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ! ED-CBI তদন্তের দাবি মমতাবালার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন