বিজেপির বিদ্রোহী চার, লোকসভায় পদ্ম প্রতীক নিতে অস্বীকার করলেন যারা!

Loksabha Elelction 2024: গৌতম গম্ভীর, জয়ন্ত সিনহা, পবন সিংহের পর এবার উপেন্দ্র সিংহ রাওয়ত! বিজেপির হয়ে আসন্ন লোকসভায় লড়বেন না বলে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের বরাবাঁকীর সাংসদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গৌতম গম্ভীর, জয়ন্ত সিনহা, পবন সিংহের পর এবার উপেন্দ্র সিংহ রাওয়ত! বিজেপির হয়ে আসন্ন লোকসভায় লড়বেন না বলে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের বরাবাঁকীর সাংসদ। আসলে, উপেন্দ্র সিংহ রাওয়তের একটি আপত্তিকর ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি নজরবন্দি) সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। এই নিয়েই শুরু হয় বিতর্ক। উপেন্দ্রর দাবি, এই ভিডিয়োটি ভুয়ো, ডিপফেক ব্যবহার করে বানানো। তবে, এই কলঙ্ক মোচন না হওয়া পর্যন্ত ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্তেই অনড় থাকবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মমতা-অভিষেককে দেখে ভালোবেসে দল করি, তৃণমূল ছাড়ার জল্পনা ওড়ালেন কুণাল

পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর ভোটে না লড়ার কারণ হিসাবে জানিয়েছেন, ক্রিকেট মহলে তাঁর ব্যস্ততার কথা। লোকসভার সঙ্গে সঙ্গেই শুরু হবে আইপিএল টুর্নামেন্ট। গৌতম কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দায়িত্বে থাকবেন। সেই কারণে নির্বাচনে লড়বেন না তিনি। বিজেপি ছাড়ার কথা যদিও বলেননি প্রাক্তন ভারতীয় দলের ওপেনার।

বিজেপির বিদ্রোহী চার, লোকসভায় পদ্ম প্রতীক নিতে অস্বীকার করলেন যারা!
বিজেপির বিদ্রোহী চার, লোকসভায় পদ্ম প্রতীক নিতে অস্বীকার করলেন যারা!

অন্যদিকে, ঝাড়খণ্ডের হাজারিবাগের দু’বারের বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা জানিয়েছেন, আগামী লোকসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ভারত তথা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মোকাবিলার বিষয়ে কাজ করতে চাই বলে জানিয়ে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন। পবন সিংহকে আসানসোলের টিকিট দেয় বিজেপি। কিন্তু, তাঁর বিরুদ্ধে বাঙালি ও নারী বিদ্বেষীমূলক অভিযোগ তোলে তৃণমূল। নিজে থেকেই ভোটে না দাঁড়াবার সিদ্ধান্ত জানিয়ে দেন ভোজপুরী নায়ক-গায়ক।

বিজেপির বিদ্রোহী চার, লোকসভায় পদ্ম প্রতীক নিতে অস্বীকার করলেন যারা!

বিজেপির বিদ্রোহী চার, লোকসভায় পদ্ম প্রতীক নিতে অস্বীকার করলেন যারা!

উপেন্দ্র সিংহ রাওয়ত তাঁর ভাইরাল ভিডিয়ো ও তাঁর নাম প্রত্যাহার প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘ডিপফেক প্রযুক্তির সাহায্যে ভিডিয়ো তৈরি করা হয়েছে। আমি দলের সর্বভারতীয় সভাপতির কাছে ঘটনার তদন্ত চেয়েছি। নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি ভোটে লড়ব না।’’

বিজেপির বিদ্রোহী চার, লোকসভায় পদ্ম প্রতীক নিতে অস্বীকার করলেন যারা!

এখনও পর্যন্ত ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দেশের ১৪ টি রাজ্য ও ৪ টি কেন্দ্রশাসিত অঞ্চলের যাদের যাদের টিকিট দেওয়া হয়েছে তাঁদের নাম জানা গিয়েছে। বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগর থেকে অমিত শাহ। বাংলার ২০ জন প্রার্থীর নাম ঘোষণা হলেও পবন নাম তুলে নেওয়ায় ১৯ জন আপাতত চূড়ান্ত। পবনের জায়গায় অক্ষরা সিংহকে প্রার্থী করা হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত