নজরবন্দি ব্যুরোঃ দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫টা নাগাদ স্পেনে পৌঁছন তিনি। তবে, আজ মাদ্রিদে কোনও কর্মসূচি নেই মমতার। বিষ্যুদবার লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
আরও পড়ুনঃ দুবাইতে কার সঙ্গে হঠাৎ দেখা মমতার? কি কথা হল দু’জনের?


মঙ্গলবার কলকাতা থেকে দুবাই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যায়। রাতে সেখানেরই একটি হোটেলে থাকেন মুখ্যমন্ত্রী। রাতে একটি ছবিও আঁকেন মমতা। সেই ছবিটি নিজের ইন্সটাগ্রামে পোস্টও করেছেন তিনি। ছবিটির নাম দিয়েছেন ‘আর্থ লাফ্স ইন ফ্লাওয়ারস’।

দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে দেখা হয় মমতা বন্দ্যোপাধায়ের। এরপর বুধবার সকাল ৯টার পর মাদ্রিদ্গামী বিমানে চেপে স্পেনের উদ্দেশ্যে পাড়ি দেন মুখ্যমন্ত্রী।



স্পেনে পা রাখলেন মমতা, আজ বিশ্রাম, বিষ্যুদেই বৈঠক লা-লিগা প্রেসিডেন্টের সঙ্গে
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান কর্তারা। ১১ দিনের জন্য স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যাবার আগে বলে গিয়েছিলেন, “স্পেন আমাদের এখানে বইমেলায় এসেছিল। ওখানে নির্মাণশিল্প-সহ ভাল ভাল কিছু শিল্প রয়েছে। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক কী হয়।”
তিনি আরও বলেন, ‘‘চমক তো পরে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি। সেই জন্য এই ছোট দেশটিকে বেছে নেওয়া।’’








