ঘরোয়া বৈঠক শুরু ভবানীপুরে, নিজের পাড়ায় জনগণের মুখোমুখি মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় কে প্রার্থী করেছিল ঘাসফুল শিবির। যদিও সেই নির্বাচনে গেরুয়া শিবিরের ভরসাযোগ্য প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষকে বিরাট বড় ব্যবধানে পরাস্ত করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ বাম-বিজেপিকে টেক্কা দিতে নয়া ব্লু প্রিন্ট, ভবানীপুরের ৮ ওয়ার্ডে ৫৬ টি সভা করবে তৃণমূল

পাশাপাশি এলাকাভিত্তিক ফলের নিরিখেও জানা গিয়েছিল খিদিরপুর লাগোয়া একবালপুর থেকেও বড় অঙ্কের লিড নিয়েছিল রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী। তাই সেই ধারা অব্যাহত রাখতেই আসন্ন উপনির্বাচনের দিন কয়েক আগে রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী ববি হাকিম কে সঙ্গে নিয়েই একাবালপুরের মসজিদে দেখা দিলেন মুখ্যমন্ত্রী।

uu

জানা গিয়েছে একবালপুরে পৌঁছেই নাকি মন্ত্রী ফিরহাদ ওরফে ববি হাকিম কে সঙ্গে নিয়ে ইমামদের সঙ্গে একান্ত বৈঠক শুরু করেন তিনি। যদিও কি নিয়ে বৈঠক হয়েছে তা প্রকাশ্যে না আসলেও আসন্ন উপনির্বাচনের ক্ষেত্রে এটি যে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক হতে পারে তা বলাই চলে।

ঘরোয়া বৈঠক শুরু ভবানীপুরে, নিজের পাড়ায় জনগণের মুখোমুখি মমতা

রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে বিশেষজ্ঞদের একাংশ এখানে অন্য ভাষা-ভাষীর মানুষদের কে ভোট ব্যাঙ্কের মূল ফ্যাক্টর হিসেবে ধরলেও, মুখ্যমন্ত্রীর এই বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা মেনে নিয়েছেন সকলেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন