বাম-বিজেপিকে টেক্কা দিতে নয়া ব্লু প্রিন্ট, ভবানীপুরের ৮ ওয়ার্ডে ৫৬ টি সভা করবে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাম-বিজেপিকে টেক্কা দিতে নয়া ব্লু প্রিন্ট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। গত কয়েকমাসের লাগাতার আবেদনের পর গ্রিণ সিগন্যাল দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়ে দিয়েছেন ৩০ তারিখে ভোট হবে মুর্শিদাবাদের দুই আসনে এবং উপনির্বাচন হবে ভবানীপুরে।

আরও পড়ুনঃপ্রেস্টিজ ফাইট ভবানীপুরে, আজ মনোনয়ন জমা করবেন প্রিয়াঙ্কা টিব্রীওয়াল

সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে এক গুচ্ছ নিয়ম কানুন। বলা হয়েছে সেই নিয়মের বাইরে পা ফেলে কোন প্রার্থী প্রচার করলেই ভোটের আগের বাকি দিনে আর প্রচার করতে পারবেন না তিনি। আর এই কড়া নির্দেশের সামনে দাঁড়িয়ে কোন রকম রিস্ক নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস।

বড়ো জনসভা, জমায়েত সব এড়িয়ে এবার মমতার হোম গ্রাউন্ড ভবানীপুরে ছোট ছোট ঘরোয়া বৈঠকের ছক কষেছে দল। এর আগেই গত বুধবার আহীন্দ্র মঞ্চে প্রথম কর্মীসভা করেছেন প্রার্থী মমতা। আর এবার টার্গেট সোজা ভোটাররা। সূত্রের খবর সেদিক মাথায় রেখেই বানানো হয়েছে প্রাথমিক খসড়া।

বাম-বিজেপিকে মাত দেবে প্রচার থেকেই, ছকের বাইরের ছক কষছে তৃণমূল। 

৩০শের ভোটের লক্ষ্যে ভবানীপুরের ৮ ওয়ার্ডের জন্য প্রথম দিনেই ৭ জন নেতাকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এবার সেই ৭ জনেই প্রচার করবেন মমতার হয়ে। ভোটারদের ঘরের উঠোনে পৌঁছে জানবেন তাঁদের সুবিধা অসুবিধা। সব পরিকল্পনা গুছিয়ে নিতেই গতকাল রাতে বৈঠকে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ শীর্ষ নেতারা।

ঠিক হয়েছে ভবানীপুরে ওয়ার্ড পিছু ৭ টি করে, অর্থাৎ মোট ৫৬ টি সভা করবে দল। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজই হবে ভবানীপুরের প্রথম স্ট্রিট কর্নার। আগামী বৃহস্পতিবার ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলবেন খোদ মমতা।

তার পরেই একে একে বাকি ওয়ার্ডের প্রচার সূচি ঠিক করবে দল। দলীয় সূত্রের খবর ভবানীপুরের উপনির্বাচনের প্রচার সূচি এমন ভাবে সাজানো হয়েছে তৃণমূলের তরফে, যাতে কোনভাবেই বাধা না পড়ে মুখ্যমন্ত্রী মমতার কাজে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন