নজরবন্দি ব্যুরো: রাজ্যের ক্যালেন্ডারে বাড়ল ছুটির দিন। করম পুজো এবং সবেবরাতে পুরো দিন ছুটি থাকেব, নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!


বুধবার নবান্ন থেকে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বলেন, “আমরা সব উৎসবকে সমান গুরুত্ব দিই। এখানে দুর্গাপুজো ও ইদে ছুটি পায় সব সম্প্রদায়ের লোক। রঘুনাথ মুর্মু থেকে পঞ্চায়েত বর্মার জন্মদিনেও পুরোপুরি ছুটি। এতদিন করম পুজো ও সবেবরাতে ‘সেকশনাল হলিডে’ ছিল। কিন্তু দীর্ঘদিনের দাবি মেনে আমরা ঠিক করেছি, ওই দু’টো দিন পুরো ছুটি দিয়ে দেব”।

এছাড়া মমতা আরও বলেন, “আমরা সবই পালন করি। আমরা মনে করি সর্বধর্ম সর্বকর্ম, এ সবকিছুর মিলনস্থল এই বাংলা। বাংলা কাউকে বঞ্চিত করে না। তবে এখন যদি কেউ মনে করেন ৩৬৫ দিনই কিছু না কিছু আছে ছুটি দিতে হবে, তা আমরা দিতে পারব না। তাহলে কাজ কখন হবে। কিন্তু ভাল কাজ করলে ভাল ছুটির আশা করাই যায়”।



ছুটি ঘোষণার পাশাপাশি এদিন ফের ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সুর চড়ান মমতা। তিনি জানিয়ে দেন, এই টাকার ৬০ শতাংশ কেন্দ্র দিলেও ৪০ শতাংশ রাজ্য দেয়, আর কেন্দ্রের টাকাটা পুরোটাই জিএওটি থেকে তুলে নিয়ে যাওয়ার টাকা! এদিন সাঁওতালি ভাষাকে বাড়তি গুরুত্ব দিয়ে ৮৪৪ জন শিক্ষক নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যের ক্যালেন্ডারে বাড়ল ছুটির দিন, বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর








