‘রাজ্যে প্রয়োজনের তুলনায় এসেছে কম ভ্যাকসিন’, মমতার রোষের মুখে কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘রাজ্যে প্রয়োজনের তুলনায় এসেছে কম ভ্যাকসিন’, দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ভ্যাকসিন পেয়েছেন দেশবাসী। শনিবার থেকে গোটা দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে। যদিও এদিনও এই নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়লেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,
‘রাজ্যে প্রয়োজনের তুলনায় এসেছে কম ভ্যাকসিন। প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র’।

আরও পড়ুন: অভিমানী প্রসূনকে ফোন সৌগত রায়ের, সাংসদদের ক্ষোভ প্রশমনে মরিয়া ঘাসফুল শিবির

এদিন নবান্ন থেকে তিনি বলেছেন, ‘রাজ্যের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেব।প্রয়োজনে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনব’। সেইসঙ্গে এদিন টিকা-প্রাপকদের স্বাস্থ্যের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর। মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব, জেলা শাসকদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করছেন। ২১২টি কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক।

এদিন দেশবাসীর উদ্দেশে সকালে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে গোটা দেশজুড়ে টিকাকরণের সূচনা করেন। তিনি বলেন, ‘আজকের দিনের অপেক্ষায় ছিল দেশবাসী। করোনার ভ্যাকসিন কবে আসবে প্রশ্ন ছিল এটাই। বিশ্বের সবথেকে বড় টিকাকরণ ভারতে।

‘রাজ্যে প্রয়োজনের তুলনায় এসেছে কম ভ্যাকসিন’, তিনি আরও বলেন, ‘কয়েক মিনিটের মধ্যেই বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণের সূচনা। বৈজ্ঞানিকদের ভ্যাকসিনের জন্য প্রশংসা প্রাপ্য। ভারতে তৈরি ২টি ভ্যাকসিনের টিকাকরণ। খুব কম সময়ে জোড়া ভ্যাকসিন তৈরি হয়েছে। ওঁরা দিন রাত এক করে কাজ করেছেন। ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। ‘প্রথমে টিকা পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা ভ্যাকইনের প্রথম হকদার। এদের সংখ্যা প্রায় ৩ কোটি। এঁদের ভ্যাকসিন দেওয়ার সব খরচ বহন করবে ভারত সরকার। প্রথম টিকার পর দ্বিতীয় ডোজ কবে তা জানিয়ে দেওয়া হবে ফোনে।’ বার্তা প্রধানমন্ত্রীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন