নজরবন্দি ব্যুরোঃ যে যাবে যাক, কর্মীদের নিয়ে একাই লড়ে নেব! জয় নিশ্চিত, জানালেন মমতা। তৃণমূল কোর কমিটির বৈঠকে ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন শুভেন্দু টানাপোড়েনের মাঝে বাঁধনহীন ভাবে দল ছাড়ছেন তৃণমূলের নেতারা। এই পরিস্থিতিতে আজ কালীঘাটে কোর কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সহ দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ অনুব্রত সঙ্গে কি বাড়ছে বিজেপি যোগ? জল্পনা তুঙ্গে
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর কে প্রশ্ন করেন, কেন দল ছাড়ছেন নেতারা? তাঁর কথায়, “কেন এইসব হচ্ছে, আপনার কি মনে হয়!” পিকে উত্তরে বলেন, বিজেপি এজেন্সির ভয় দেখাচ্ছে নেতাদের, অনেকে লোভে পড়েও দল ছাড়ছে। এরপর মুখ্যমন্ত্রী বলেন, যে যাবে যাক, কর্মীদের নিয়ে আমি একাই লড়ে নেব!
আরও পড়ুনঃ অমিত শাহের পায়ের তলায় কবিগুরু! পোস্টার ঘিরে বিতর্ক
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন, যারা এখনও আছে কিন্তু যাব যাব করছে, তাদের সঙ্গে শেষবারের জন্য বসুন বোঝান। যদি না বোঝে যেখানে যাবে যাক। যে থাকতে চায় থাকবে, যারা ভয় পাচ্ছে তাদের দরকার নেই। আমি একাই লড়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দেন নেতা বা নেত্রী নিয়ে তাঁর দল চলেনা। তিনি বলেন, কর্মীরাই আমার দলের সম্পদ। কেউ থাক বা না থাক, আমার কর্মীদের নিয়ে আমি একাই লড়ে নেব।
দলত্যাগীদের ইঙ্গিত করে মমতা বলেন, “কে এল, কে গেল তাতে কিছু এসে যায় না। নেতা নয়, কর্মীরাই দলের আসল সম্পদ। তাই চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। জয় নিশ্চিত।” উল্লেখ্য, আগামিকাল মেদিনীপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সেখানেই শুভেন্দু-সহ একাধিক প্রাক্তন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। সূত্রের খবর আগামীকালের সভায় অন্তত ৫ জন তৃণমূলের শীর্ষনেতা যোগ দেবেন বিজেপিতে।



