অমিত শাহের পায়ের তলায় কবিগুরু! পোস্টার ঘিরে বিতর্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অমিত শাহের পায়ের তলায় কবিগুরু, ২০১৯ সাল…লোকসভা নির্বাচনের ঠিক আগে কলকাতায় এসছিলেন অমিত শাহ। শাহের মিছিল থেকে বহিরাগত দুষ্কৃতীদের হাতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় উত্তপ্ত ছিল বাংলা। সেই ঘটনার পর ফের একবার অমিত শাহের সঙ্গে নাম জড়াল রবীন্দ্রনাথকে অপমান করার।

আরও পড়ুন : পিতা-পুত্রের সমীকরণই কি শিশিরকে টেনে আনবে বিজেপিতে? জল্পনা তুঙ্গে !

আগামীকালই বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে শান্তিনিকেতন সংলগ্ন বোলপুরের বিশাল এলাকাজুড়ে প্রমাণ সাইজ কাটাউট এবং পোস্টার টাঙিয়ে অমিত শাহকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করেছে রাজ্য বিজেপি। সেই প্ল্যাকার্ডে অমিত শাহের নিচে রাখা হয়েছে ভারতের জাতীয় সংগীত এর স্রষ্টা তথা জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।

অমিত শাহের পায়ের তলায় কবিগুরু, বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক এবং বাহক রবীন্দ্রনাথকে এভাবে অপমান করার ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। যদিও ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বোলপুরের বহু এলাকা থেকে কিছুক্ষণ আগে সরিয়ে নেওয়া হয় অধিকাংশ ব্যানার ও প্ল্যাকার্ড। এ বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “অমিত শাহের নিজের সীমা জানা উচিত। রবীন্দ্রনাথকে অপমান করে বাংলা কে অপমান করার অধিকার অমিত শাহ অথবা বিজেপিকে কেউ দেয়নি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত