অনুব্রত সঙ্গে কি বাড়ছে বিজেপি যোগ? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনুব্রত সঙ্গে কি বাড়ছে বিজেপি যোগ? তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীর ইস্তাফার পর রাজ্য জুড়ে বেড়েছে দলবদলের হিড়িক। রাজ্যে থেকে শুরু করে জেলা একের পর এক নেতারা তৃণমূল থেকে ইস্তফা দিতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে এবার উঠে এলো তৃণমূলের বীরভূম জেলার দাপুটে নেতা অনুব্রত মন্ডলের নাম। তবে কি এবার বিজেপিতে যাচ্ছেন অনুব্রত? উঠছে প্রশ্ন। এর আগে কোচবিহারে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,” গত মঙ্গলবার বীরভূম থেকে কেষ্ট আমায় ফোন করে বলেছিলো, দিদি দিল্লি থেকে কটি নেতা আমায় ফোন করেছেন।

আরও পড়ুনঃ গৃহীত হল না শুভেন্দুর ইস্তফা।

ফোন করে আমার সঙ্গে বসতে চাইছেন।“ আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই অনুব্রতকে নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয় ঝড় ওঠা। তবে কি এবার বিজেপিতে নাম লেখাবেন অনুব্রত? আর এই বিষয়টি নিয়েই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, “বিজেপির সঙ্গে অনুব্রত মন্ডলের বিষয়টি সম্পূর্ণ তাঁর নিজের ব্যাপার। তবে তৃণমূলের কোনও গুন্ডা বা বদমাশের যে বিজেপিতে স্থান নেই সেকথা হলফ করে বলতে পারি।“ অন্যদিকে অনুব্রতর প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দল কার সঙ্গে আলোচনা করছে সেই বিষয়ে আমার কিছু বলার নেই।

তবে কেউ যদি বিজেপিতে আসতে চায় তাহলে তার ব্যাপারে ভাবা যেতে পারে।“ তবে ইঙ্গিতবাহী মন্তব্য করে এদিন তিনি বলেন,”এতো লোক আসছে বিজেপিতে সেখানে অনুব্রতকে এক কোণে ঠাই দেওয়াই যায়।“ এরপরেই অনুব্রতকে নিয়ে রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন। তৃণমূলে অনুব্রতকে নিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে বিবাদের মাত্রা চ্রমে উঠেছে। সিদ্দিকুল্লা সাফ জানিয়ে দিয়েছেন, অনুব্রতর সঙ্গে একসঙ্গে তার পক্ষে কাজ করা সম্ভব নয়।

অনুব্রত সঙ্গে কি বাড়ছে বিজেপি যোগ? ফলে দলের অন্দরেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এছাড়াও তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরাই অনুব্রতকে নিয়ে যে সন্তুষ্ট নন তা এর আগেও বারে বারে বোঝা গিয়েছে। ফলে তৃণমূলে অনুব্রতর গ্রহনযোগ্যতার মাত্রা কমতেই কি তিনি দোটানায়? প্রশ্ন কিন্ত থেকেই যাচ্ছে। যেভাবে বর্তমানে তৃণমূলের একের পর এক নেতা ইস্তফা দিচ্ছেন ,আর তাতেই অস্বস্তিতে তৃনমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন