নজরবন্দি ব্যুরোঃ রবিবার স্কুল পোষাকে বিশ্ব বাংলা লোগো ব্যবহারের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পরেই শুরু হয়েছে বিতর্ক, হাইকোর্ট অবধি গড়িয়েছে বিষয়। ঘটনায় দিল্লির সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির সরকার হলে তো নিজেদের ছবি লাগিয়ে দিত।
আরও পড়ুনঃ Mamata Banerjee on Rampurhat: আগামীকাল রামপুরহাট যাবেন, জানালেন মুখ্যমন্ত্রী


মুখ্যমন্ত্রীর কথায়, কেন বিশ্ববাংলার লোগো, তা নিয়ে মামলা করে দিয়েছ। আদালতে গিয়ে বলা হয়েছে ওটা তৃণমূলের লোগো। ভারত সরকার যদি নিজের নামে স্ট্যাম্প লাগাতে পারে বাংলার নামে বাংলার সরকার স্ট্যাম্প লাগাতে পারে না? দিল্লির লোকেরা হলে তো নিজের ছবি লাগিয়ে দিত! আমরা সে সব করি না।
স্কুল পড়ুয়াদের পোশাকে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের ক্ষেত্রে মমতার যুক্তি, বিশ্ববাংলা তো সরকারের ব্র্যান্ড। আমরা যে বাংলার অধিবাসী, সেটা জানাতেই বিশ্ববাংলা লোগো। এই লোগোটা আমি নিজে তৈরি করে দিয়েছি। তার জন্য কোনও পয়সাও নিই না, প্রচারও করি না। আর সরকারি স্কুলের পড়ুয়াদের জামা-জুতো সবই তো সরকার দেয়, সেখানে বাংলার নিজস্ব ছাপ থাকলে ক্ষতি কোথায়?
তাঁর যংযোজন, আমি আমার বাংলার নামটাকে ভুলি কী করে! আর এটা তো প্রাইভেট স্কুলের জন্য নয়। সরকারি স্কুল, যেখানে আমি বিনাপয়সায় ড্রেস দিই, জুতো দিই। তাদের একটা সরকারের লোগো থাকবে না? তারা তো বাংলার নামটা বিশ্ব জুড়ে গর্ব ভরে বলবে, এ জন্যই তো বিশ্ববাংলা। এটা সরকারের ব্র্যান্ড। কে একটা কোর্টে গিয়ে বলে দিল এটা নাকি তৃণমূলের লোগো। খোঁজই রাখে না। সব কিছুতেই তৃণমূলের দোষ। তৈরি হয়েছে কিছু নন্দঘোষ। রাম-বাম-শ্যামের দল।


উল্লেখ্য, স্কুলের পোশাককে নীল-সাদা করার পাশাপাশি বুকে বিশ্ব বাংলার লোগো লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সমগ্র শিক্ষা মিশন। স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগোর ব্যবহারে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন সৌমেন হালদার নামে এক ব্যক্তি।
দিল্লির সরকার হলে তো নিজেদের ছবি লাগিয়ে দিত, কেন্দ্রকে কটাক্ষ মমতার

মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, স্কুলের পোষাক নীল-সাদা করার ক্ষেত্রে আপত্তি নেই। কিন্তু পোষাকের বুকে বিশ্ব বাংলার লোগো লাগানোতে আপত্তি। এই মামলার গৃহিত করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।







