নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটের বকটুইয়ে নৃশংস হত্যার ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রামপুরহাট যাবেন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি আজই যেতাম কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে। ওরা থাকাকালীন আমি যাবো না। তাই আগামীকাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Russia-Ukarine War: হতে পারে পরমাণু যুদ্ধ, হুঁশিয়ারি ক্রেমলিন মুখপাত্রের
মুখ্যমন্ত্রী আরও বলেন, রামপুরহাটের যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যারা ঘটনা ঘটিয়েছে কেউ ছাড় পাবেনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৫০ বার রামপুরহাটে ফোন করেছি। ওসিকে ক্লোজড করা হয়েছে। এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়েছে। আইবি, ডিআইবি সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। আলাদা করে সিট গঠন করা হয়েছে। ডিজি রয়েছে সেখানে। ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলাম।
আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছি না। কিন্তু শুনলাম এখন ল্যাংচা খেয়ে আসানসোল গিয়ে যাবে। বাংলায় যে কেউ যেতে পারে। আমাদের হাথরাস, উন্নাও এবং অসমে যেতে দেওয়া হয়নি। এতদিন কোথায় ছিলেন? এখানে টমরাই ঘটনাই ঘটিয়ে আদালত যাবে এবং টিভির সামনে বসে পড়বে।
এর থেকে অনেক বেশী এধরনের ঘটনা, উত্তরপ্রদেশ, গুজরাতে হয়। আমরা সেটাকে যাচাই করছি না। আমরা বলছি ঘটনা ঘটেছে অন্যায়। যারা ঘটনার সঙ্গে জড়িত তাঁদেরকে রঙ না দেখে শাস্তি দেওয়া হবে।
আগামীকাল রামপুরহাট যাবেন, আজকের সফর বাতিল

এরপরেই রাজ্যপালকে একহাত নিয়ে বলেন, একজন এখানে বসে আছেন। চারদিকে ঘুরছেন বলছেন সবচেয়ে খারাপ বাংলা। দাঙ্গা করতে পারছে। সরকারের দুর্নাম করতে না পেরে এসব করছে। খুব সহজ একটা দেশলাই জ্বালিয়ে দেওয়া। অন্যের ঘরে দেশলাই লাগালে নিজের ঘরেও এসে পড়বে। এদের হাতে দেশ নিরাপদ নয়।



