Russia-Ukarine War: হতে পারে পরমাণু যুদ্ধ, হুঁশিয়ারি ক্রেমলিন মুখপাত্রের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাইরে থেকে কোনও হুঁশিয়ারি এলেই হতে পারে পরমাণু যুদ্ধ জানালেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। পেসকোভ জানিয়েছেন, আমাদের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। যদি আমাদেরকে বাইরে থেকে ভয় দেখানো হয় সেক্ষেত্রে পরমাণু যুদ্ধ হতে পারে।

আরও পড়ুনঃ Rampurhat: মহিলা ও শিশুকে পুড়িয়ে মারা হয়েছে, রাজ্যপাল হিসাবে চুপ থাকতে পারেন না, মুখ্যমন্ত্রীকে চিঠি

২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পরেই ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। তারপর থেকেই পরমাণু হামলার জন্য সমস্ত বিভাগকে সজাগ থাকার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু পরিস্থিতি যদি সেদিকেই যায় তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। এটা পরমাণু বোমা ব্যবহারের নির্দিষ্ট কারণ নয় বলে জানিয়েছে পেন্টাগন।

এই ঘটনা ঘটতে থাকলে তা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব জলদি হতে চলেছে। যার ফলে গোটা দুনিয়াই কার্যত ধ্বংস হয়ে যাবে। আশঙ্কা করছে সমস্ত দেশ। তবে পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার আশঙ্কা, ইউক্রেনের প্রতিরোধ যদি আরও দীর্ঘ হয়ে ওঠে, তাহলে ইউরোপের দেশগুলির বিরুদ্ধে পরমাণু যুদ্ধও শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

হতে পারে পরমাণু যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত 

হতে পারে পরমাণু যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত 
হতে পারে পরমাণু যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত

খেরসন শহরে রাশিয়ার হামলার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। সাধারণ মানুষের দিকে গ্রেনেড ছোঁড়া হয়েছে বলে অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর