দেশের সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন?

দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ নিয়ে এবার বিশ্লেষণ করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর।আর সেখানেই উঠে এসেছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ নিয়ে এবার বিশ্লেষণ করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর।আর সেখানেই উঠে এসেছে দেশের সবচেয়ে ধনী ও সব চেয়ে গরিব মুখ্যমন্ত্রী কে? সব মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে দেখা গিয়েছে দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

আরও পড়ুন: মিঠুনকে দেখতে এলেন সৌরভ, কেমন আছেন মহাগুরু?

mamata1 4

তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১০ কোটি টাকা। আর দেশের সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এডিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি কিছু নেই তাঁর, সবটাই অস্থাবর সম্পত্তি। তিনিই ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী, যাঁর সম্পদ ১ কোটি টাকার নীচে।

দেশের সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন?
দেশের সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন?

দারিদ্রতার দিক থেকে মমতার পরেই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার কিছু বেশি। অপর দিকে ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমু খান্দু।

তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কে। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩.৮৭ কোটি টাকা। ৪৬ কোটি টাকার সম্পত্তি নিয়ে এই তালিকায় চার নম্বরে আছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। পঞ্চম স্থানে আছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী র সম্পদের মালিক এন রঙ্গস্বামী।

দেশের সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন?

bijayan

তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৮ কোটি টাকা। এডিআর-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের মোট ২৯ জন কোটিপতি মুখ্যমন্ত্রীর গড় সম্পদের পরিমাণ ৩৩.৯৬ কোটি টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর