মিঠুনকে দেখতে এলেন সৌরভ, কেমন আছেন মহাগুরু?

Mithun Chakraborty: ভাল আছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হাসপাতালে ৪৮ ঘণ্টা পার! গত দু দিনে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন মিঠুন চক্রবর্তী। শনিবারের তুলনায় মহাগুরুর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। গত শনিবার সকাল ৯.৪০ মিনিটে ডান দিকে সামান্য অসাড়তা নিয়ে হাসপাতালে ভর্তি হন পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ ছবির নায়ক।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ ফেব্রুয়ারি, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

1 1

সঙ্গে সঙ্গে মস্তিষ্কের এমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজি করা হয়।আপাতত উদ্বেগের কোনও কারণ দেখছেন না চিকিৎসকরা। তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহলের অনেকেই।

আর এবার দাদা মিঠুনের সাথে দেখা করলেন আর এক দাদা সৌরভ। উল্লেখ্য মহারাজের (Sourav Ganguly) মা অসুস্থ হয়ে ওই হাসপাতালেই ভর্তি হয়েছেন মিঠুনের (Mithun Chakraborty) পাশের ঘরেই। সৌরভ আজ মা কে দেখতে গিয়ে দেখা করেন মিঠুনের সাথেও। দুজনের মধ্যে কথা হয়।

3 6

বাইরে বেরিয়ে তিনি আশ্বস্ত করেছেন সবাইকে, তিন বলেন, ‘‘ভাল আছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন”। বাবাকে দেখতে শনিবারই রাতে শহরে এসেছেন বড় ছেলে মিমো সঙ্গে এসেছেন বউ।

মিঠুনকে দেখতে এলেন সৌরভ, কেমন আছেন মহাগুরু?

2 2

মিঠুনকে দেখতে সোমবার সাত সকালে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দ্রুত আরোগ্য কামনা করে মহাগুরুকে হাসপাতালে দেখতে ছুটেছেন সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীও (Ramala Chakraborty
)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত