নজরবন্দি ব্যুরোঃ জেলা স্তরের হাসপাতালগুলিতে পরিকাঠামো গড়ে তোলার পরেও কেন রোগীকে রেফার কর,আ হচ্ছে? সোমবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি রেফার করবেন, রোগীর কিছু হলে চিকিৎসককেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি। রেফার করলেই কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ Siliguri TMC: দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ, শিলিগুড়িতে বিরাট মিছিল তৃণমূলের
এদিন নবান্নে রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অবস্থা সঙ্কটজনক হলেই রেফার করে দেওয়া হচ্ছে। তার পর পাঁচ-ছ’ঘণ্টা ধরে ধকল সহ্য করে প্রসূতি যখন কলকাতায় এসে পৌঁছচ্ছেন, অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হচ্ছে। এটা কি আপনাদের পক্ষে ভাল? কেন এভাবে প্রেগন্যান্ট মাদারদের অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে? সেবিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

মমতার কথায়, যখন সরকারে আসি, তখন ইনস্টিটিউশন ডেলিভারি ৬৫ শতাংশ ছিল। এখন তা বেড়ে ৯৯ শতাংশ হয়েছে। তার পরেও কেন এটা হবে? এবিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য স্বাথ্যসচিবকে পরামর্শ দেন তিনি। এমনকি সাবধান বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সারপ্রাইজ় ভিজিট করেন? আগে এক জন স্বাস্থ্যসচিব ছিলেন। জনগণের লাইনে দাঁড়িয়ে পড়তেন। আপনারাও তো সেটা করতে পারেন। খবর দিয়ে গেলে কিছুই জানতে পারবেন না।
রেফার করলেই কড়া পদক্ষেপ, একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর পরামর্শ, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যারা বসেন তাঁদের গাইডলাইন ধরিয়ে দেওয়া হোক। কোনও সমস্যা হলে জেলা হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলুক। প্রয়োজন হলে ভিডিওর মাধ্যমে গাইড করুক। চিকিৎসায় কোনও গাফিলতি করা যাবে না। কেন গর্ভবতী মাকে চার-পাঁচ ঘণ্টা জার্নি করতে হবে? ৯৯ শতাংশ ইনস্টিটিউশন ডেলিভারি তো রয়েছেই। দ্রুত খামতি পুরণ করতে হবে।



