সন্ধ্যে জমাবে এই চটপটি ইউনিক স্ন্যাক্স, ম্যাগি দিয়ে বানান মাঞ্চুরিয়ান

Maggi: ম্যাগি অন্যতম একটি জনপ্রিয় খাবার। অলস সময়ে খিদে পেলে এটিই ভরসা। সন্ধ্যেবেলাও চটপটি কিছু খেতে ইচ্ছে করে। বাইরের খাবার সবসময় খেতে ইচ্ছে করে না। এই সমস্যার সমাধান করতে পারবে ম্যাগি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ম্যাগি অন্যতম একটি জনপ্রিয় খাবার। অলস সময়ে খিদে পেলে এটিই ভরসা। সন্ধ্যেবেলাও চটপটি কিছু খেতে ইচ্ছে করে। বাইরের খাবার সবসময় খেতে ইচ্ছে করে না। এই সমস্যার সমাধান করতে পারবে ম্যাগি। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মাঞ্চুরিয়ান। অল্প সময়েও এই সুস্বাদু খাবার বানিয়ে ফেলতে পারবেন ম্যাগি মাঞ্চুরিয়ান (Maggi Manchurian)

সন্ধ্যে জমাবে এই চটপটি ইউনিক স্ন্যাক্স, ম্যাগি দিয়ে বানান মাঞ্চুরিয়ান

আরও পড়ুন: নয়া রেকর্ড গড়ে ৭০ ছুঁল সোনা, রবিবার কত হল হলুদ ধাতু?

উপকরণ
ম্যাগি
পেঁয়াজ কুচি
পেঁয়াজ পাতা
বাঁধাকপি
গাজর
ক্যাপসিকাম
আদা বাটা
রসুন বাটা
কর্ণফ্লাওয়ার
টমেটো সস
চিলি সস
গোলমরিচ

সন্ধ্যে জমাবে এই চটপটি ইউনিক স্ন্যাক্স, ম্যাগি দিয়ে বানান মাঞ্চুরিয়ান
সন্ধ্যে জমাবে এই চটপটি ইউনিক স্ন্যাক্স, ম্যাগি দিয়ে বানান মাঞ্চুরিয়ান

প্রথমেই ম্যাগি সেদ্ধ করে নিন। জল ও ম্যাগি আলাদা আলাদা পাত্রে রেখে দিন। এবার সিদ্ধ করা ম্যাগিতে পেঁয়াজ কুচি, গাজর, পরিমাণমত আদা ও রসুন বাটা, নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কর্ণফ্লাওয়ার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর সেটি ছোট ছোট বলের আকারে তৈরি করে নিন।

সন্ধ্যে জমাবে এই চটপটি ইউনিক স্ন্যাক্স, ম্যাগি দিয়ে বানান মাঞ্চুরিয়ান

সন্ধ্যে জমাবে এই চটপটি ইউনিক স্ন্যাক্স, ম্যাগি দিয়ে বানান মাঞ্চুরিয়ান

কড়াইতে তেল গরম করতে দিয়ে দিন। এরপর অল্প আঁচে গরম তেলে বলগুলি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ওই তেলেই পেঁয়াজ কুচি, আদা, রসুন, পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে টমেটো সস, চিলি সস, সয়া সস, নুন, গোলমরিচ একে একে দিয়ে ২ থেকে ৩ মিনিট ভাল করে কষিয়ে নিন। এরপর একটি ছোট বাটিতে কর্ণফ্লাওয়ার জলে গুলে ঢেলে দিন। হালকা ফুটতে শুরু করলে ভেজে রাখা ম্যাগি বলগুলি দিয়ে দিন। ২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল ম্যাগি মাঞ্চুরিয়ান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর