মাধ্যমিকের সময় পরিবর্তনকে ‘ফালতু যুক্তি’ তোপ হাইকোর্টের, ফের বদলাল পরীক্ষার সূচি?

হাইকোর্টের নির্দেশগুলি নিশ্চিত করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজ্য ও মধ্য শিক্ষা পর্ষদকে রিপোর্ট জমা দিতে হবে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী মাসের ২ তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। পর্ষদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। শুক্রবার এই মামলার শুনানি শুরু হয়। পর্ষদের সিদ্ধান্তে তোপ দাগে হাইকোর্ট (Calcutta High Court)। কী জানাল আদালত? ফের কি সময় পরিবর্তন হতে চলেছে।

মাধ্যমিকের সময় পরিবর্তনকে 'ফালতু যুক্তি' তোপ হাইকোর্টের, ফের বদলাল পরীক্ষার সূচি?

আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নীচেও হিন্দু মন্দিরের অস্তিত্ব! ASI রিপোর্টের পরীক্ষা পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন

এদিন হাইকোর্টে মামলার শুনানি শুরু হয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তিনি বলেন,’১১ টা ৪৫ মিনিটের সময় পরিবর্তন করে ৯ টা ৪৫ মিনিট হওয়ার সঠিক কারণ জানানো হয়নি। বলা হয়েছে প্রশাসনিক কারণে সময় পরিবর্তন করা হয়েছে। কারণ যুক্তিযুক্ত নয়। তবে সময় পরিবর্তন করলে পরীক্ষার্থীদের নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে। নতুন করে বিভ্রান্তি বাড়তে পারে।’ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রাজ্যকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু।

মাধ্যমিকের সময় পরিবর্তনকে 'ফালতু যুক্তি' তোপ হাইকোর্টের, ফের বদলাল পরীক্ষার সূচি?
মাধ্যমিকের সময় পরিবর্তনকে ‘ফালতু যুক্তি’ তোপ হাইকোর্টের, ফের বদলাল পরীক্ষার সূচি?

হাইকোর্টের নির্দেশগুলি নিশ্চিত করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজ্য ও মধ্য শিক্ষা পর্ষদকে রিপোর্ট জমা দিতে হবে। প্রতিটি পরীক্ষার্থী যাতে সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে সেই দিকটি আদালতকে মাথায় রাখতে হবে। থানা এলাকায় মাইকিং করতে হবে যাতে পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে তাঁদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে পারে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করতে হবে। পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে কোথায় যোগাযোগ করবে তার যাবতীয় তথ্য সহ হেল্পলাইন নম্বর দিয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। এদিন হাইকোর্টে রাজ্য জানিয়েছে, ৩০ জানুয়ারি থেকে কন্ট্রোল রুম খোলা হবে। পরীক্ষার্থীরা কোনও অসুবিধার সম্মুখীন হলে সেখানে যোগাযোগ করতে পারে।

মাধ্যমিকের সময় পরিবর্তনকে ‘ফালতু যুক্তি’ তোপ হাইকোর্টের, ফের বদলাল পরীক্ষার সূচি?

মাধ্যমিকের সময় পরিবর্তনকে 'ফালতু যুক্তি' তোপ হাইকোর্টের, ফের বদলাল পরীক্ষার সূচি?

উল্লেখ্য, গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা দায়ের করেন এক আইনজীবী। মামলাকারীর দাবি ছিল, পুরনো সময়তেই মাধ্যমিকের পরীক্ষা হোক। নতুন সময়ের কারণে অনেকে বিশেষ করে গ্রামাঞ্চল, পাহাড় কিংবা সুন্দরবন এলাকার পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। এত সকালে পরীক্ষা শুরু হওয়ার কারণে যাদের পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে অনেকটা দূরে তাদেরও যেতে সমস্যা হবে। তবে এদিন পরীক্ষার সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যের উপরেই ছাড়ল আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর