Madhya Pradesh: প্রকাশ্যে ডিম-মাংস বিক্রি নিষিদ্ধ হল রাজ্যে, নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে রেখেছে তাঁরা। ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ হয়ে গিয়েছে। শিবরাজ চৌহানের উত্তরসূরি হয়ে এসেছেন মোহন যাদব। শপথ নেওয়ার পরই নতুন ঘোষণা করে ফেললেন নয়া মুখ্যমন্ত্রী (Madhya Pradesh CM)। রাজ্যের মধ্যে প্রকাশ্যে ডিম-মাংস বিক্রি করা যাবে না। প্রথম ক্যাবিনেট বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নিলেন মোহন যাদব।

Madhya Pradesh: প্রকাশ্যে ডিম-মাংস বিক্রি নিষিদ্ধ হল রাজ্যে, নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: সংসদের আতঙ্ক থেকে শিক্ষা! নিরাপত্তা বাড়ছে রাজ্য বিধানসভায়

মধ্যপ্রদেশের দুই উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা ও জগদীশ দেওড়া সহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠক ডাকেন নতুন মুখ্যমন্ত্রী। বৈঠকের পরই নির্দেশ জারি করেন মোহন যাদব (Mohon Yadav)। এতদিন দোকান বা স্টল থেকেই ডিম, মাংস কিনতেন। হঠাৎ করে সরকারের এই সিদ্ধান্তে শোরগোল পড়েছে। ক্যাবিনেটের বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন, ধর্মীয় ও জনবহুল এলাকায় মাইক ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ‘‌নতুন মন্ত্রিসভার (Cabinet) প্রথম বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ্যে মাংস কাটা এবং বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ খাদ্য নিরাপত্তার নির্দেশিকা মেনে জনস্বার্থে প্রচার করার পরই পদক্ষেপ করা হবে বলে জানানো হয়।

Madhya Pradesh: প্রকাশ্যে ডিম-মাংস বিক্রি নিষিদ্ধ হল রাজ্যে, নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর
Madhya Pradesh: প্রকাশ্যে ডিম-মাংস বিক্রি নিষিদ্ধ হল রাজ্যে, নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর

এছাড়াও, মধ্যপ্রদেশের যারা অযোধ্যা যেতে চায় তাঁদের স্বাগত জানানো হয়েছে এবং টেনডু পাতা তোলেন, তাঁদের জন্য ব্যাগ প্রতি ৪ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব জানান, সুপ্রিম কোর্ট (Supreme Court) ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে মাইক ও লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রাত ১০ টা থেকে ৬ টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

প্রকাশ্যে ডিম-মাংস বিক্রি নিষিদ্ধ হল রাজ্যে, নির্দেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের

Madhya Pradesh: প্রকাশ্যে ডিম-মাংস বিক্রি নিষিদ্ধ হল রাজ্যে, নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর

গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল (Mangubhai Patel) ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে মোহন যাদবকে শপথবাক্য পাঠ করান। এরপরই রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত