মদন বাণে বিদ্ধ মহাগুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মদন বানে বিদ্ধ মহাগুরু, আজ বিজেপির ব্রিগেডের সভায় একসাথে দুটি ঘটনা ঘটিয়েছেন বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী। প্রথমটি অবশ্যই বিজেপিতে যোগদান। তবে পরের ঘটনাটিতেই বিতর্ক বাধিয়ে বসেছেন পর্দার ফাটাকেষ্ট। ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে বাংলা আর বাঙালিকে খুনের হুমকি দিয়ে বড়সড় বিতর্কে জড়িয়ে পরেছেন তিনি। এক ছোবলে ছবি করার মত ফিল্মি ডায়লগও শোনা যায় তাঁর মুখে।

আরও পড়ুনঃ ভদ্রতা, সৌজন্য, অভিমান, না উপেক্ষা? মিঠুনকে নিয়ে একটিও কথা খরচ করলেন না মমতা!

যা নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে। আক্রমন ও পাল্টা আক্রমনের পালা চলছে। তৃণমূল কংগ্রেস শিবির ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাতে তৈরি। বিজেপি শিবিরও হাড়ে হাড়ে টের পাচ্ছে সদ্য দলে যোগদানকারী তারকার মহিমা। ইতিমধ্যেই তারা শুরু করেছে ড্যামেজ কন্ট্রোল। আর এরই মধ্যে শাসক শিবির থেকে ভেসে এল কটাক্ষ ও তীব্র আক্রমন। তৃণমূল নেতা মদন মিত্র মোদীকে বাঘ ও মিঠুন চক্রবর্তীকে গরু বলে কটাক্ষ করে তিনি বলেন ‘ওনাকে তাঁকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পদে মনোনয়ন পেশ করার পর নবান্নে এসে কার্যত বয়সে ছোট মমতার হাঁটু ছুঁয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গিয়েছিল মিঠুনকে। আজ বিজেপিতে যোগ দিয়েই ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে হাঁটু ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করলেন তিনি। আমি খুব দুঃখ পেলাম। মিঠুন চক্রবর্তী বলে আমি যে মানুষটাকে চিনতাম, চাপের কাছে নত হওয়ার মতো মেরুদণ্ড ছিল না। কিন্তু দেখা গেল মানুষের জীবনে এমন একটা সময় আসে, যে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ানোর চেষ্টা হয়।

মদন বানে বিদ্ধ মহাগুরু, মিঠুন যে বললেন, আমি হেলেও নই, ঢোরাও নই, আমি গোখরো, সত্যিই ওঁ যদি গোখরো হতেন, তাহলে মোদীর পায়ে গিয়ে জমা হতেন না। মিঠুন চক্রবর্তী আসলে জলঢোড়া, তা না হলে মোদীর পায়ে গিয়ে মাথা ঠেকাতেন না। ডায়লগে গোখরো বলা যায়। জীবন যখন হেলে, ঢোড়া হয়ে যায়, তখন বাইরে ডায়লগটা থাকে গোখরোর মতো, কিন্তু ওটা আসলে হেলে ঢোরা হয়ে যায়। মিঠুন চক্রবর্তী যেন ভুলে না যান, আমরাও খবর দেখি না, পড়ি না। খবর তৈরি করি। মারব এখানে, পড়বে ঝাড়খণ্ডে।’ এখন দেখার ভোটের আগে এই উস্কানিমুলক মন্তব্য নিয়ে রাজনীতির জল কতদূর গড়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত