৫ বছরে বাড়ির রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ, আত্মনির্ভর হচ্ছে ভারত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়তে থাকা মূল্যবৃদ্ধির হারে দেশজুড়ে নাভিশ্বাস উঠেছে আমজনতার। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ইলেকট্রনিক্স। এর মাঝেই সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য জানাচ্ছে, গত ৫ বছরে বাড়ির ব্যবহারের রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ! ৭২৩ টাকা থেকে ১০৮০ টাকা। অঙ্কের হিসেবে ৪৭ শতাংশের বেশি।

আরও পড়ুনঃ ‘যদি ভাবেন ইডি-র জুজু দেখিয়ে আমাকে ভয় দেখাবেন, তাহলে ভুল করছেন’, ইডি দপ্তর থেকে বেরিয়ে হুঙ্কার অভিষেকের

৫ বছরে বাড়ির রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ, আত্মনির্ভর হচ্ছে ভারত?
৫ বছরে বাড়ির রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ, আত্মনির্ভর হচ্ছে ভারত?

গত ৫ বছরে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বদলেছে মোট ৫৮ বার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য বলছে, ২০১৭ সালের ১লা এপ্রিল ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ছিল ৭২৩ টাকা। আর চলতি বছরের আগস্ট মাসের তথ্য অনুযায়ী, প্রতি সিলিন্ডার রান্নার গ্যাসের দাম ১ হাজার ৮০ টাকা ৫০ পয়সা। গত এক বছরের মধ্যেই যে বৃদ্ধির পরিমাণ প্রায় ২৭ শতাংশ।

Gas

২০২১ সালের জুলাইয়ে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দাম ছিল ৮৪৩ টাকা। অর্থাৎ মূল্যবৃদ্ধির হার যেভাবে ক্রমবর্ধমান তাতে কিছুদিনের মধ্যেই মধ্যবিত্তের হেঁশেলে টান পড়বে তা বলাই বাহুল্য।ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT) ও পরিবহন খরচের ওপর নির্ভর করে দেশের বিভিন্ন রাজ্যে সিলিন্ডারের দামের তারতম্য হয়। গ্যাসের সিলিন্ডারের দাম কত হবে, সেটা নির্ভর করে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের মূল্যের ওপরও।

৫ বছরে বাড়ির রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ, আত্মনির্ভর হচ্ছে ভারত?

gas

এমনিতেই বেকারত্ব, করোনার জেরে অর্থনীতির নিম্নগতি, ভোজ্য তেলের দামের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তার ওপর যেভাবে ক্রমশ গৃহস্থের গ্যাসের দামের বোঝা বাড়ছে, তাতে চিন্তার ভাঁজ পড়ছে সব মহলে। কবে এই দাম কমবে, বা আদৌ কমবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন