Recruitment Scam: পার্থর হয়ে মামলা লড়তে দিল্লি থেকে আসছে আইনজীবী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে মামলা লড়তে এবার দিল্লি থেকে আসছে আইনজীবী। সোমবার শুনানি চলাকালীন একথা জানিয়েছেন পার্থর আইনজীবী। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আংটিকাণ্ডের রিপোর্ট নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী চাইলে প্রার্থী প্রত্যাহার করবে ISF, নওশাদের মন্তব্যে বিতর্ক!

সোমবার কলকাতার নগর দায়রা আদালতে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলাকালীন পার্থর আইনজীবী জামিনের আবেদন করেন। এদিকে ইডির তরফে জানানো হয় তাঁদের আরও সময় প্রয়োজন। দুপক্ষের দাবি বিচারকের কাছে জানানোর পর পার্থর আইনজীবী বিচারককে জানান্ম এরপর থেকে পার্থর মামলার শুনানিতে দিল্লি থেকে আইনজীবী আসবেন। অন্যদিকে, প্রাক্তন মন্ত্রী জেলের নিয়ম লঙ্ঘন করে কেন আংটি পড়ে রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আদালতের নির্দেশেই এনিয়ে রিপোর্ট পেশ করেছিলেন আইজি। সোমবার সেই রিপোর্ট সন্তোষজনক নয় বলে জানায় আদালত।

পার্থর হয়ে মামলা লড়তে দিল্লি থেকে আসছে আইনজীবী, আংটিকাণ্ডের রিপোর্টে অসন্তোষ আদালতের

গত বছর ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারির আগে তাঁর বাড়িতে দীর্ঘ ২২ ঘণ্টার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কয়েকদিনের মাথায় পার্থকে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকমাসে এই মামলার জল গড়িয়েছে অনেকদূর, তদন্ত নেমে শাসক দলের একাধিকজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা।

পার্থর হয়ে মামলা লড়তে দিল্লি থেকে আসছে আইনজীবী, আংটিকাণ্ডের রিপোর্টে অসন্তোষ আদালতের

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অর্পিতা মুখোপাধ্যায়ের হদিশ পায় তদন্তকারী আধিকারিকরা। তাঁর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকেও গ্রেফতার করা হয়। আগে তাঁর হয়েও দিল্লি থেকে আইনজীবী এসেছিলেন। এবার তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ‘মাস্টারমাইন্ড’ বলে দাবি করেছিলেন। এবার দিল্লি থেকে প্রাক্তন মন্ত্রীর জন্য আসতে পারে আইনজীবী।

পার্থর হয়ে মামলা লড়তে দিল্লি থেকে আসছে আইনজীবী, আংটিকাণ্ডের রিপোর্টে অসন্তোষ আদালতের

পার্থর হয়ে মামলা লড়তে দিল্লি থেকে আসছে আইনজীবী, আংটিকাণ্ডের রিপোর্টে অসন্তোষ আদালতের
পার্থর হয়ে মামলা লড়তে দিল্লি থেকে আসছে আইনজীবী, আংটিকাণ্ডের রিপোর্টে অসন্তোষ আদালতের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত