নজরবন্দি ব্যুরো: সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর যোগ নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তা নিয়ে রাজনৈতিক তরজাও কম হচ্ছে না। তারই মধ্যে নয়া জল্পনা।
আরও পড়ুনঃ অনুব্রত হীন বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক মমতার, আজ ডেকেছেন কালীঘাটে



বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলের তিন নেতার নামে দুর্নীতিতে যোগ থাকার অভিযোগ করেন – সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। এর পালটা দিতে গিয়েই শুভেন্দু মুখ ফসকে বলেন,

“নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।” আর তাতেই নিজের জালে জড়ালেন নিজেই। শুক্রবার টুইটে তাঁকে পালটা বিঁধলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল শুভেন্দুর কথা উদ্ধৃত করে লিখেছেন, ‘‘‘নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।’ প্রমাণিত! নিজের মুখেই। তা হলে গ্রেফতার নয় কেন? সিবিআই কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা?’’


নিজের কথার জালে নিজেই জড়ালেন শুভেন্দু, সারদা নিয়ে ফের বিরোধী দল নেতাকে খোঁচা কুণালের

এখানেই থামেননি কুণাল। তাঁর দাবি, তদন্ত হচ্ছে না বলেই এত কথা বলার সুযোগ পাচ্ছেন শুভেন্দু। আর এই সুযোগের জন্য দল বদলেছেন বলেও অভিযোগ করেছেন কুণাল। তিনি লিখেছেন, ‘‘তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। সিবিআই ধরবে না জেনেই এই মেকি বীরত্ব।’’







