Mamata Banerjee: অনুব্রত হীন বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক মমতার, আজ ডেকেছেন কালীঘাটে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার অনুব্রত হীন বীরভূমে নজর খোদ মমতার। কালীঘাটে আজ বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের শতাধিক জেলা নেতৃত্বকে নিয়ে আজ শুক্রবার বৈঠকে বসছেন দলের সুপ্রিমো।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন চরিত্র মৌসুমী কয়াল! তাপস মণ্ডলের এজেন্ট তিনি, দাবি কুন্তলের

8 17
অনুব্রত হীন বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক মমতার, আজ ডেকেছেন কালীঘাটে

সূত্রের খবর, বৈঠক বসবে আজ দুপুর ২টো নাগাদ। বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি, অঞ্চল, শহরের সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যাছন-সহ জেলার সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বকে কালীঘাটের অফিসে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

7 21

গত শুক্রবার, ১৭ মার্চ প্রতিটি জেলার পদাধিকারী ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানেই বলে দিয়েছেন মাসে তিনটি করে বৈঠক করবেন। একে একে রাজ্যণ ও জেলা স্তরের শীর্ষনেতাদের নিয়ে একটি করে কমিটি করে দেবেন।

অনুব্রত হীন বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক মমতার, আজ ডেকেছেন কালীঘাটে

9 16

তাঁরাই নেত্রীকে রিপোর্ট দেবেন। অনুব্রতহীন বীরভূমের রূপরেখা কিভাবে তৈরি করা হবে সে বিষয়ে আলোচনা হতে পারে এ দিন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও পঞ্চায়েত ভোটের ভার কারো উপর দেওয়া হবে এদিন সে কথাও জানিয়ে দিতে পারেন মমতা। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই বৈঠক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত