নজরবন্দি ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বসেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তৃণমূলের মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে। এদিকে অখিল গিরির বক্তব্যের দায় নেবে না দল। একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন: অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, মহিলা কমিশনে চিঠি সৌমিত্রর


ইতিমধ্যেই কলকাতার রাস্তায় শুরু হয়েছে বিক্ষোভ মিছিল। শুধু কলকাতা নয়, একাধিক জেলাতেও রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো।

নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’।
অখিলের বক্তব্যে দায় নেবে না দল, পাশে দাঁড়িয়েও অসমর্থন কুণাল
এই ঘটনার পর শনিবার সকালে রামনগরের বিধায়ক বলেন, এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।









