Saumitra Khan on Akhil Giri: অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, মহিলা কমিশনে চিঠি সৌমিত্রর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মনতব্য করে বসেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তৃণমূলের মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে। অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, মহিলা কমিশনকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ Akhil Giri: রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড়, শেষমেশ চাইলেন ক্ষমা

এদিন চিঠিতে সৌমিত্র লেখেন, একজন আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি হতে পারেন। এটাই ভারতবর্ষ। কিন্তু পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিল গিরি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন,  তাতে আমি লিখিতভাবে জানিয়েছি জাতীয় মহিলা কমিশনকে, দেশের প্রধানমন্ত্রীকে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ যাতে অখিল গিরির বিধায়ক পদ খারিজ করা হয় সেই দাবিও জানিয়েছেন তিনি।

অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, উঠল বিধায়ক পদ খারিজের দাবি 
অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, উঠল বিধায়ক পদ খারিজের দাবি

উল্লেখ্য, দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?

FhWGN84WIAAUVJ3

তৃণমূল বিধায়কের করা এহেন মন্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করতে পিছপা হননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি অবিলম্বে রাজ্যের মন্ত্রীর ক্ষমা চাওয়া চুইত বলেও দাবি করেছে বিজেপি।

অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, উঠল বিধায়ক পদ খারিজের দাবি 

অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, উঠল বিধায়ক পদ খারিজের দাবি 
অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, উঠল বিধায়ক পদ খারিজের দাবি

এরপর শনিবার সকালে রামনগরের বিধায়ক বলেন, এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত