পণ্যবাহী গাড়ির দূষণে তৃতীয় স্থানে কলকাতা! চিন্তাই পরিবেশ প্রযুক্তিবিদ থেকে প্রশাসন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে উঠে এসেছে পণ্যবাহী গাড়ির দূষণে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ সার্বিক দূষণ চিত্রেও খুব ভালো স্থানে নেই মহানগর । তবে এই দূষণ কমাতে লাগাতার চেষ্টা করে চলেছে কলকাতা পৌরনিগম । নিচ্ছে একাধিক পরিকল্পনাও । তবে এরমধ্যে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার রিপোর্ট আরও মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পৌরনিগমের ।

আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সমীক্ষা বলছে ই-কমার্সের গাড়ির দূষণে এগিয়ে দিল্লি। তারপর মুম্বাই। এরপর তৃতীয় স্থানেই শহর কলকাতা। কলকাতার পরে রয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই। কেন ই-কমার্সের গাড়ি থেকে এতটা দূষণ ছড়াচ্ছে? পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানাচ্ছেন, “কোভিড অনেক কিছু অভ্যাস বদলে দিয়েছে। সেই অভ্যাস বদলের একটা প্রভাব অবশ্যই পড়েছে পরিবেশে৷

22 7

এই সব ই-কমার্স প্রতিষ্ঠানের গাড়ি প্রথমে বন্দর থেকে আসে তাদের একটা মেজর হাবে। সেখান থেকে তা যায় ওয়্যার-হাউজে। সেখান থেকে তা যায় কোনও গোডাউনে৷ সেখান থেকে গ্রাহকের বাড়িতে যায়। এই গোটা চেন চলে পণ্যবাহী গাড়ি, চার চাকার ছোট পণ্যবাহী গাড়ি ও দু’চাকার যানের উপরে।” এবিষয়ে কী ভাবছে কলকাতা পৌরনিগম? উত্তরে কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম বলেন “কলকাতা অপরিকল্পিত ভাবে তৈরি শহর ।

24 6

পণ্যবাহী গাড়ির দূষণে তৃতীয় স্থানে কলকাতা! চিন্তাই পরিবেশ প্রযুক্তিবিদ থেকে প্রশাসন

23 5

এখানে ব্রিটিশ আমল থেকে ব্যাবসা হয় বড়বাজার, পোস্তার মতো কিছু জায়গায় । কলকাতার ভিতরে কলকাতা বন্দর । পণ্যবাহী গাড়িকে আসতেই হয় । আমরা চেষ্টা করছি সেটা কমানোর । তবে একেবারে এটা হবে না । ডানকুনির ওপারে লজিস্টিক হবে করছি । কাউকে বলা যায়না রাতারাতি ব্যাবসা তুলে নিয়ে চলে যেতে । শহরের ভিতর দিয়ে না এসে বিকল্প রুটে যাতে পণ্যবাহী গাড়িগুলো আসে সেই চেষ্টা চালাচ্ছি । আমি যে পরিকল্পনা করে যাব তাতে শহরে ট্রাকের সংখ্যা কমবে । দূষণও কমবে ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন