Covid vaccine: করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। রবিবার পর্যন্ত দেশের মানুষকে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ দিয়ে ফেলল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুয়ায়ী দেশের ৯৮ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি অন্তত করোনার একটি টিকা পেয়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ঢেউ, এক দিনে দেশে আক্রান্ত ২০ হাজারের উপর

অন্যদিকে, দেশের ৯০ শতাংশ মানুষ পেয়েছেন করোনা টিকার দুটি ডোজই। অপর দিকে শিশুদের টিকাকরণের দৌড়েও পিছিয়ে নেই ভারত। এখনও পর্যন্ত ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য ৬ কোটি ৪১ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। আর এই রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

19 5

টুইটারে নরেন্দ্র মোদির বার্তা, “ভারত আবার ইতিহাস গড়ল। ২০০ কোটি ডোজ টিকাকরণ সম্পূর্ণ করায় দেশবাসীকে শুভেচ্ছা। যারা দেশের টিকাকরণকে অতুলনীয় গতিতে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁদের অভিনন্দন। কোভিডের বিরুদ্ধে বিশ্বের লড়াইকে আরও শক্তিশালী করে তুলবে।”

করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত

শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। উল্লেখ্য ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা দাপট দেখাতে শুরু করে। করোনা প্রতিরোধে মার্চ মাস থেকে দেশে লকডাউন জারি হয়। ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ শুরু হয়।

21 6

করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

18 8

প্রথম ধাপে ভ্যাকসিন পান স্বাস্থ্যকর্মীরা। ওই বছরই ১ ফেব্রুয়ারি থেকে টিকা পান স্বাস্থ্যকর্মী-সহ করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধারা। ১ মার্চ থেকে শুরু হয় ষাটোর্ধ্বদের ভ্যাকসিনেশন। একইসভঙ্গে ৪৫-৫৯ বছর বয়সিরা যাদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকাররণও শুরু হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত