নজরবন্দি ব্যুরোঃ করোনা বিধি-নিষেধ শিথিল হতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গণপরিবহন ব্যবস্থা। জনসাধারণের জন্য লোকাল ট্রেন না চললেও মেট্রো পরিষেবা শুরু হয়েছে অনেকদিন থেকেই তবে মানতে হচ্ছে করোনার করা বিধি নিষেধ।
আরও পড়ুনঃ ফের ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু, চলবেনা কোন দাদাগিরি, জানালো নবান্ন


সোম থেকে শুক্র সাধারণ জনগণের জন্য এবং শনিবার যারা বিশেষ পরিবেশ পরিষেবায় সঙ্গে যুক্ত তারাই মেট্রোতে যাতায়াত করতে পারেন। কিন্তু ভিড় বাড়ছে মেট্রোতে আর সে কথা মাথায় রেখেই আগামী ১৩ ই অগাস্ট থেকে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,আপ ও ডাউন লাইনে এবার থেকে চলবে ১১৪টি করে ট্রেন। পাশাপাশি সকাল ও বিকেলে অর্থাত্ অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হল। সোম থেকে শুক্র সকাল সাড়ে ৭টা থেকে চালু পরিষেবা।


কবি সুভাষ অর্থাত্ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টাতেই। শনিবারও অপরিবর্তিত রইল সময়সূচি। সকাল ৮টা থেকে বেলা ১১.৩০ এবং ৩.৩০ থেকে ৭.১৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।
একনজরে দেখে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়ঃ
প্রথম মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – সকাল ৭.৩০
দমদম থেকে দক্ষিণেশ্বর- সকাল ৭.৩০
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সকাল ৭.৩০
দমদম থেকে কবি সুভাষ- সকাল ৭.৩০
১৩ ই অগাস্ট থেকে অতিরিক্ত মেট্রো, পাল্টাচ্ছে সময় সূচি
শেষ মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- সন্ধে ১৯.৪৮
দমদম থেকে কবি সুভাষ- সন্ধে ৮
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সন্ধে ৮








