Kolkata Metro: ১৫ অগস্টে স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, রইল সোমবারের সময়সূচি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনে তোড়জোড় শুরু হয়েছে দেশজুড়ে। আর এইদিনেই কমতে চলেছে কলকাতার মেট্রোর সংখ্যা। ওই দিন স্বাভাবিক দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলবে। তবে মেট্রোর সংখ্যা কমলেও প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুনঃ কে কার মাজা ভাঙে দেখা যাবে, হুঙ্কার দিলীপের

কলকাতা মেট্রো রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ অগস্ট দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ১৮৮ টি মেট্রো চলবে। যা অন্যান্য দিনে ওই শাখায় রোজ ২৮৮ টি করে মেট্রো চলে। কমছে শিয়ালদহ-সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ ও ডাউনেরও মেট্রো। ১৫ অগস্ট ওই রুটে ৯০ টি ট্রেন চালানো হবে। যা অন্যান্য দিনে এই রুটে ১০০ টি করে মেট্রো চলে।

১৫ অগস্টে স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, রইল সোমবারের সময়সূচি
১৫ অগস্টে স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, রইল সোমবারের সময়সূচি

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে। ওই একই সময়ে প্রথম মেট্রো পাওয়া যাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭ টায়।

১৫ অগস্টে স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, রইল সোমবারের সময়সূচি
১৫ অগস্টে স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, রইল সোমবারের সময়সূচি

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯ টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিটে। ওই একই সময়ে শেষ মেট্রো কবি সুভাষ থেকে দমদম যাওয়ার জন্য। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রাত সাড়ে ৯টায়।

১৫ অগস্টে স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, রইল সোমবারের সময়সূচি

১৫ অগস্টে স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, রইল সোমবারের সময়সূচি

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭ টায়। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯ টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন