Dilip Ghosh: কে কার মাজা ভাঙে দেখা যাবে, হুঙ্কার দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের জালে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় মিছিল করেছে তৃণমূল। সেই মিছিল থেকে বিরোধীদের উদ্দেশ্যে একাধিক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তৃণমূল নেতাদের। এবার তা নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কে কার মাজা ভাঙে দেখা যাবে।

আরও পড়ুনঃ Anubrata Mondal: বিধায়কের নির্দেশে চিকিৎসক গিয়েছিল অনুব্রতর বাড়িতে? উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তৃণমূল নেতাদের মন্তব্য প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদের বক্তব্য, পার্টিরই মাজা ভেঙে যাচ্ছে, মানুষের করবে কি। মানুষকে অত্যাচার করেছিল বলে, মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে গরু চোর গরু চোর বলছে। সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, দিদি এখন মৌন হয়েছেন। আর ভাইপোও এখন মৌন হয়েছেন। একুশে জুলাই যে বড় বড় কথাগুলো বলেছিলেন সেগুলোই এখন মানুষ ফিরিয়ে দিচ্ছেন। তিনি যাঁদের উপর ভরসা করে কথাগুলো বলেছিলেন, তাঁরা ডুবিয়ে দিচ্ছে।

কে কার মাজা ভাঙে দেখা যাবে, গর্জে উঠলেন দিলীপ 
কে কার মাজা ভাঙে দেখা যাবে, গর্জে উঠলেন দিলীপ

তিনি আরও বলেন, ওরা ভেবেছিল পার্থদা দিয়ে শেষ হয়ে যাবে। হল না। আর প্রতি সপ্তাহে যদি কটা করে তোলে হয়ে যাবে। পার্টিটাই উঠে যাবে কামাই হবে কি করে সিন্ডিকেট চলবে কিভাবে সেজন্য একটুখানি প্রতিবাদ করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ অন্য মুডে আছে ওরা যদি রাস্তায় বের হয় পাবলিকও রাস্তায় বেরোবে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের।

পার্থ ও অনুব্রয়তর গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, সবেমাত্র দুটি উইকেট পড়ল। এরও অনেক বেশী পড়বে বলে আমার ধারণা। তাঁর কথায়, এমন দিন আসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠক করতে গেলে জেলে গিয়ে বৈঠক করতে হবে।

কে কার মাজা ভাঙে দেখা যাবে, গর্জে উঠলেন দিলীপ 

কে কার মাজা ভাঙে দেখা যাবে, গর্জে উঠলেন দিলীপ 
কে কার মাজা ভাঙে দেখা যাবে, গর্জে উঠলেন দিলীপ

উল্লেখ্য, গতকাল বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য একটি সম্মেলন থেকে বলেন, অনুব্রত মণ্ডলদের গ্রেফতার করবেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা ততবেশি রাস্তায় নামবে। তৃণমূল কর্মীরা মরে যায়নি। যদি কোনও বিরোধী দলের কেউ অশালীন মন্তব্য করেন, অশালীন স্লোগান দেন তৃণমূল কর্মীরা পিটিয়ে মাজা ভেঙে দেবে। তাঁর সেই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।  শুধুমাত্র তিনি নন, বিরোধীদের বিরুদ্ধে হুঙ্কার দিতে দেখা গেছে একাধিক তৃণমূল নেতাদের। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত