নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় সিবিআইয়ের কড়া প্রশ্নবাণের মুখোমুখি হবে বীরভূম তৃণমূলের জেলাসভাপতি অনুব্রত মণ্ডল। এরই মধ্যেই অনুব্রত মণ্ডলের অসুস্থতা এবং চিকিৎসা নিয়ে রহস্য ঘনাতে শুরু করেছ। নজরে রয়েছে বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। এরই মধ্যে বিস্ফোরক দাবি করে বসলেন তিনি। সুপারের কথায় অনুব্রতঘনিষ্ঠ বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী হাসপাতালে ডাক্তার পাঠাতে বাধ্য করেছিলেন। তবে কী বিধায়কের নির্দেশে চিকিৎসক গিয়েছিল অনুব্রতর বাড়িতে? প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ Salman Rushdie: ২০ সেকেন্ডে ১৫ বার আঘাত, মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিবিদ্ধ সলমন রুশদি!


মহকুমা হাসপাতালে সুপার বুদ্ধদেব মুর্মুর দাবি, তাঁকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক পাঠাতে চাপ দিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। এমনকি তাঁকে চিকিৎসক পাঠাতে বাধ্য করা হয়েছিল। এমনটাও দাবি করেন তিনি।
এমনকি ডঃ চন্দ্রনাথ অধিকারীকে নির্দেশ নয়। অনুব্রত মণ্ডলের বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ নয়, অনুরোধ করেছিলেন তিনি। চাইলে ডঃ চন্দ্রনাথ অধিকারী নাও যেতে পারতেন। তিনি আরও বলেন শুধুমাত্র মৌখিক নির্দেশ থাকার কারণে হাসপাতালের প্যাডে নয়, সাদা কাগজে লেখার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার সিবিআইয়ের দশমবারের তলব আসতেই অনুব্রত মণ্ডলের বাড়িতে উপস্থিত হন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তিনি বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বেড়রেস্টের নির্দেশ দিয়েছেন। পরে অবশ্য চন্দ্রনাথ অধিকারী বলেন, হাজিরা দেওয়ার মতো অবস্থায় রয়েছেন অনুব্রত। হাসপাতালের সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তিনি।


গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, আমি সুপারকে শুধু তথ্য পৌঁছে দিয়েছিলাম। আমাকে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে অর্ক দত্ত ফোন করেছিলেন। সেই মতো আমি সুপারকে জানিয়েছিলাম। তারপর উনি ব্যবস্থা নিয়েছিলেন। কোনো জোর করিনি। সব মিলিয়ে গোটা বিষয়টিতে তৃণমূল বিকাশ রায় চৌধুরীর নাম জড়ানোর কারণে দলের মধ্যেই অস্বস্তি বেড়েছে।
বিধায়কের নির্দেশে চিকিৎসক গিয়েছিল অনুব্রতর বাড়িতে? প্রশ্ন ঘিরে জলঘোলা শুরু হয়েছে

অন্যদিকে, গতকাল আলিপুর কমান্ড হাসপাতালে প্রায় দু ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা খতিয়ে দেখে চার সদস্যের মেডিক্যাল বোর্ড। ওই বোর্ডে রয়েছেন শল্যচিকিৎসা, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিসচুলার সমস্যা রয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে।







