Salman Rushdie: ২০ সেকেন্ডে ১৫ বার আঘাত, মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিবিদ্ধ সলমন রুশদি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিউ ইয়র্কে একটি সভাকক্ষের মঞ্চে বক্তৃতা করতে উঠেছিলেন। এমন সময় আচমকা ছুরি দিয়ে আক্রমণ। দুষ্কৃতী-হামলায় গুরুতর আহত হলেন বুকারজয়ী লেখক সলমন রুশদি। ঘটনার পরই লেখককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর বুকার জয়ী লেখককে ২০ সেকেণ্ডের মধ্যে প্রায় ১৫ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পরেশের মেয়ের ফেরানো টাকা পেলেন ববিতা, বললেন অঙ্কিতার জন্যে খারাপ লাগছে!

salman q

বুকারজয়ী লেখককে আক্রমণকারীকে গ্রেফতার করেছে পুলিশ৷ রুশদি ভাষণ দেওয়া শুরু করতেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মঞ্চে উঠে পড়েন৷ লেখকের সঙ্গে পরিচয়ের অছিলায় তাঁকে ছুরিকাঘাত শুরু করে। আঘাতের পরেই মাটিতে লুটিয়ে পড়েন জনপ্রিয় লেখক৷ তারপরেই বিশেষ হেলিকপ্টারে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে।

২০ সেকেন্ডে ১৫ বার আঘাত, মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিবিদ্ধ সলমন রুশদি!
২০ সেকেন্ডে ১৫ বার আঘাত, মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিবিদ্ধ সলমন রুশদি!

শুক্রবার শতকা ইনস্টিটিউশনে ৭৫ বছর বয়সি রুশদির উপর হামলা চালানো হয়। ঘটনার সঙ্গে সঙ্গে গোটা প্রেক্ষাগৃহ খালি করে দেওয়া হয়। নিউ ইয়র্কের পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করানো হচ্ছিল রুশদিকে। সেই সময় তাঁর উপর আঘাত হানেন দুষ্কৃতী।

২০ সেকেন্ডে ১৫ বার আঘাত, মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিবিদ্ধ সলমন রুশদি!

salman

সলমন রুশদির কলম থেকে বেরিয়েছিল দ্য স্যাটানিক ভার্সেস’৷ তারপরেই বিভিন্ন ধর্মীয় সংগঠনের রোষের মুখে পড়েন তিনি৷ পরের বছরেই ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনি রুশদির মৃত্যুর ফতোয়া বা আদেশ জারি করেন। তাঁর মাথার দাম ধার্য হয় কয়েক লক্ষ মার্কিন ডলার৷ খোমেইনি মারা গেলেও বছরের পর বছর জারি থেকেছে ফতোয়া, প্রতিবছর রুশদির মাথার দাম বেড়েছে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত