নজরবন্দি ব্যুরোঃ প্রতি বছরই এনআইআরএফের তরফ থেকে গোটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির তালিকা প্রকাশ করা হয়। যএখানে সেরা ১০ প্রতিষ্ঠানের পাশাপাশি ম্যানেজমেণ্ট ও ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে ও সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির তালিকা প্রকাশিত হয়। আর সেই তালিকাতেই গত বছরের তুলনায় যথেষ্ট উপরের দিকে উঠে এসেছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনঃপড়সি রাজ্যে হুমকির মুখে বাংলার পুলিশ, আবেদন CBI তদন্তের


গত বছরের পরিসংখ্যান অনুযায়ী দশম ও একাদশতম স্থান অধিকার করেছিল কলকাতা ও যাদবপুর। কিন্তু এই বছর সেখান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা পাশাপাশি প্রথম দশের অষ্টম স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

কলকাতার আগে এবছর প্রথম স্থানে উঠে এসেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে এসেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং বেনারসের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম দশে কলকাতা ও যাদবপুর
এই তালিকা প্রকাশ পাওয়ার কিছু সময় পরেই টুইট করে রাজ্যের দুই শিক্ষা প্রতিষ্ঠান কে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। পাশাপাশি আরও দুই বিশ্ববিদ্যালয়ের ও প্রশংসা করেন তিনি।










