নজরবন্দি ব্যুরোঃ দেশের জনগনের সঙ্গে কোটি কোটি টাকা প্রতারনার অভিযোগে গত ১১ ই মার্চ সিদ্ধার্থ কোঠারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে কলকাতার বটতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। তার কিছুদিন পর আদালতের তরফ থেকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য রাজ্য পুলিশ কে নিযুক্ত করা হলে পুলিশি সুত্র অনুযাই জানা যায় সেই ব্যক্তি ছত্তিশগড়ের দুর্গ এলাকায় লুকিয়ে রয়েছে। তাই সেই ব্যক্তিকে ধরতে ছত্তিশগড়ে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। সেখানেই ঘটে বিপত্তি।
আরও পড়ুনঃজেনেনিন মদ্যপানে মানব দেহের উপকারিতা


সিদ্ধার্থ কোঠারী নামক ওই ব্যক্তি কে ধরার জন্য সেখানকার স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে তাঁদের সাহায্য করার অনুরোধ করা হলে সেখানকার জেলা সুপার কলকাতা থেকে আশা পুলিশ কর্মীদের বলেন , প্রানে বাঁচতে চাইলে তাঁরা যেন অবিলম্বে সেখান থেকে চলে যায়। যদিও তারপরে পিছু না হটে সেই ব্যক্তি কে ধরার চেষ্টা করলে বাধার মুখে পড়তে হয় রাজ্যের পুলিশ কে । সেই অভিযুক্তের সঙ্গে স্থানীয় দুষ্কৃতীরা মিলিত হয়ে কলকাতা পুলিশের উপর চড়াও হলে, বাধ্য হয়েই কলকাতা ফিরে আসতে হয় তাঁদের।

এরপর আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পুলিশ পক্ষের আইনজীবী বলেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দুর্গ জেলার পুলিশ সুপারের খুবই ভাল সম্পর্ক রয়েছে। তাই এখানকার পুলিশ যেতেই ওই ব্যক্তি সেখাণকার সুপারকে ফোন করে বলেন, ‘আঙ্কল ওরা এসে গিয়েছে।’ তার পরই এ রাজ্যের পুলিশকে সহায়তা করেনি ছত্তীসগঢ়ের পুলিশ। উল্টে ওই জেলার পুলিশ সুপার ফোন করে কলকাতা পুলিশের আধিকারিকদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
পড়সি রাজ্যে হুমকির মুখে বাংলার পুলিশ, আবেদন গোয়েন্দা বিভাগে
তাই ওই দুষ্কৃতী কে গ্রেফতার করতে সিবিআই নিয়োগের কথা উল্লেখ করেন পুলিশ পক্ষের আইনজীবী। কিন্তু সেবিষয়ে এখনই গুরুত্ব না দিয়ে ছত্তিশগড়ের পুলিশ প্রধান এবং রাজ্য পুলিশের সঙ্গে সংযোগ স্থাপন করে সেই ব্যক্তির গতিবিধির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে।










