ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, জলে ডুবে বেহালা-দমদম, তীব্র যানজটে দুর্ভোগের আশঙ্কা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। ভারী বৃষ্টিতে রীতিমত জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। জলে ডুবে রয়েছে বেহালা থেকে দমদম। কলকাতা সহ শহরতলীর বিভিন্ন এলাকায় জল জমে তীব্র যানজটের ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। তাছাড়াও জল জমে থাকায় সমস্যার মুখে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

আরও পড়ুন: Sikkim Flood: তিস্তার রুদ্ররূপ, সিকিমের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, মন্ত্রী-IAS-দের উঃবঙ্গে যেতে নির্দেশ

জানা গিয়েছে, ভোররাতের বৃষ্টিতে জল জমেছে আর এন মুখার্জি রোড, মহাত্মা গান্ধী রোড সংলগ্ন ইস্টার্ন রোড এবং বিবাদী বাগের বেশ কিছু অংশে। টানা বর্ষণের জন্য মহাত্মা গান্ধী রোড এবং রবীন্দ্র সরণীর একাংশ জলের নীচে রয়েছে। এছাড়াও আর্মহার্স্ট স্ট্রিট এবং কেশবচন্দ্র স্ট্রিটেরও বেশ কিছু এলাকা জলমগ্ন থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, তীব্র যানজটে দুর্ভোগের আশঙ্কা
ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, তীব্র যানজটে দুর্ভোগের আশঙ্কা

অন্যদিকে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে আরও কয়েক দিন দুর্যোগ চলবে বাংলায়। তাছাড়াও আবহাওয়া দফতর আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলায়। এছাড়াও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।

ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, তীব্র যানজটে দুর্ভোগের আশঙ্কা

এছাড়াও আজ, অর্থাৎ বুধবার সারাদিন ধরেই মেঘলা আকাশ থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বুধ এবং বৃহস্পতিবারেও বর্ষণ চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর

ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, তীব্র যানজটে দুর্ভোগের আশঙ্কা

ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, তীব্র যানজটে দুর্ভোগের আশঙ্কা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর