Sikkim Flood: তিস্তার রুদ্ররূপ, সিকিমের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, মন্ত্রী-IAS-দের উঃবঙ্গে যেতে নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মেঘভাঙা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা! ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। তিস্তার জন রাস্তায় উঠে এসেছে। ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি। শুধু তাই নয়, ভেসে গিয়েছে বেশ কয়েকটি সেনা ছাউনিও। নিখোঁজ হয়ে গিয়েছেন সেনার ২৩ জওয়ান। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সিকিমের বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে। যার ফলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম।

আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের সই নেই, তথ্য অসম্পূর্ণ, তৃণমূল সাংসদের মামলায় ‘অসন্তুষ্ট’ হাইকোর্ট!

ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে উত্তরে। আর সিকিমের এই ভয়ংকর অবস্থা দেখে রীতিমত উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে সিকিম প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তিনি লিখেছেন, “সিকিম সরকার চাইলে সব রকমভাবে পাশে রয়েছি।”

তিস্তার রুদ্ররূপ, মন্ত্রী-IAS-দের উঃবঙ্গে যেতে নির্দেশ মমতার 

অন্যদিকে, ইতিমধ্যেই উত্তরবঙ্গ নিয়ে মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী!উত্তরবঙ্গের পরিস্থিতির ওপর বিশেষ ভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য এবং আইএএস আধিকারিকেরা।

তিস্তার রুদ্ররূপ, মন্ত্রী-IAS-দের উঃবঙ্গে যেতে নির্দেশ মমতার 

ইতিমধ্যেই ভয়ঙ্কর তিস্তার রুদ্ররূপের জেরে চিন্তার ভাঁজ পরেছে প্রশাসনের কপালে। যার জেরে তিস্তায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যেই তিস্তার জলস্তর বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে একাধিক ব্যারাজে। যদি জলস্তর ২৫ থেকে ২৬ মিটার পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে গাজলডোবা ব্যারাজ, দোমহনি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

তিস্তার রুদ্ররূপ, মন্ত্রী-IAS-দের উঃবঙ্গে যেতে নির্দেশ মমতার 

তিস্তার রুদ্ররূপ, মন্ত্রী-IAS-দের উঃবঙ্গে যেতে নির্দেশ মমতার 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত