নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার কাক ভোরে মুক্তি পেয়ে গেছে বহু প্রতীক্ষিত ছবি জওয়ান। সিনেমাটি সমস্ত রেকর্ড ভেঙ্গে ফেলেছে। বক্স অফিসে ইতিমধ্যে কয়েককোটির ব্যাবসাও করে ফেলেছে। চারিদিকে এখন জওয়ান ঝড়ের হাওয়া বইছে। এমনকি শাহরুখকে দুধস্নানও করানো হয়েছে।
আরও পড়ুনঃ শাহরুখের সাফল্যে ভোলবদল কঙ্গনার, কিং খানের কাছে মাথানত করলেন বলিউডের ‘কুইন’


এই পরিবেশের মধ্যেই শহরে এসে হাজির হল খোদ কিং খান। জওয়ান সিনেমাতে তাকে যেমন ভাবে দেখা গিয়েছিল ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত চেহারায়। ঠিক সেরম রুপেই তিনি কলকাতায় এসে হাজির হলেন। তবে এই কিং খান কিন্তু আসল নয়। তিনিও শাহরুখেরই একজন ভক্ত।

কলকাতার একটি প্রেক্ষাগৃহের সামনে ‘জওয়ান’ সেজে হাজির হয়েছিলেন শেহনওয়াজ খান। সেই ছবি এবং ভিডিওই সমাজ মাধ্যমে এসে পড়েছে। এবং চরম ভাইরাল হয়েছে। তার পরনের টিশার্টে লেখা ছিল ‘বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর’। তাকে জুড়েও বেশ ভিড় তৈরি হয়েছিল। যা সামাল দিতে নাজেহাল হতে হয়েছিল।


‘জওয়ান’ ঝড়ের তাণ্ডব, এবার কলকাতাতেই কিং খান

পরে জানা যায় ওই যুবক শাহরুখের অন্ধভক্ত। ফলে তিনি শাহরুখের মত সেজেই শাহরুখের সিনেমা দেখতে গিয়েছিলেন। এর আগেও নদিয়া জেলার কৃষ্ণনগরের সিনেমা হলের সামনেও কিছু যুবককে এরকম ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল।







