kangana-srk: শাহরুখের সাফল্যে ভোলবদল কঙ্গনার, কিং খানের কাছে মাথানত করলেন বলিউডের ‘কুইন’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল মুক্তি পেয়েছে শাহরুখ খানের জওয়ান। ছবি মুক্তি পেতেই সেটি বক্সঅফিস কাঁপিয়ে তুলেছে। ভেঙ্গেছে একের পর এক রেকর্ড। এমনকি যেই ‘পাঠান’-এর রেকর্ড সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছিল সেই রেকর্ডও ভেঙ্গে দিল জওয়ান। ফলে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে সাফল্যের চুড়ায় পৌছাতেই ভোলবদল বলিউডের ‘কুইন’ কঙ্গনার।

আরও পড়ুনঃ সময় এগিয়ে এলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের, আসছেন শাহেনশা-বাদশার সঙ্গে ভাইজান!

প্রথম শো ছিল ভোর পাঁচটায় কিন্তু তার আগেই মধ্যরাত থেকেই প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমাট বেঁধেছিল। সবজায়গা শুধু একটাই নাম আর সেটা হল শাহরুখ। বুড়ো হারে উনি যা ভেলকি দেখাল তা সত্যি দেখার মতই। অন্য সময় কঙ্গনার মুখে শাহরুখের জয়গান তেমনভাবে শোনা না গেলেও। এবার তিনি অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ।

images 1 8

তার মুখ থেকে শোনা গেল ‘শাহরুখ সিনেমার ভগবান’। কিন্তু কি এমন হল হঠাৎ করে যে তিনি এমনভাবে ভোল বদলে দিল। কারন কঙ্গনা বরাবরই বলিউডের খান থেকে কুমারদের সহ্য করতে পারেন না। এর আগে তিনি বহু তাবর তাবর অভিনেতা অভিনেত্রীদের তার নিশানা করেছিলেন।

শাহরুখের সাফল্যে ভোলবদল কঙ্গনার, কি বললেন তিনি?
শাহরুখের সাফল্যে ভোলবদল কঙ্গনার, কি বললেন তিনি?

কিন্তু জওয়ান এর প্রথম দিনের সাফল্যের পরেই কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন ‘‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়কোচিত নয়। যে শিল্পীদের কেরিয়ার দীর্ঘ হয়

শাহরুখের সাফল্যে ভোলবদল কঙ্গনার, কি বললেন তিনি?

103382187

তাঁদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়-সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত