Kolkata International Film Festival 2023: সময় এগিয়ে এলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের, আসছেন শাহেনশা-বাদশার সঙ্গে ভাইজান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল ডিসেম্বরের ৫ থেকে ১২ তারিখ পর্যন্ত আয়োজিত হবে ফিল্ম ফেস্টিভ্যাল। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই সময় এগিয়ে আসতে পারে। ৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নাকি শুরু হতে পারে আগামী ৫ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। নবান্ন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ বক্সঅফিসের হিসাবে আগের সব রেকর্ড ভেঙে দিল ‘জওয়ান’, প্রথমদিনে কত ব্যাবসা করল ছবি?

শোনা যাচ্ছে এবছরও অন্যবারের মত উৎসবে বসতে চলেছে চাঁদের হাট। বিগ বি এবং তাঁর পরিবারকে মুখ্যমন্ত্রী মুম্বইতে গিয়ে আমন্ত্রনও জানিয়ে এসেছেন। শুধু তাই নয় তিনি সেখানে গিয়ে অনিল কপূরকেও আমন্ত্রন জানিয়ে এসেছেন। এবং তারা মুখ্যমন্ত্রীর আমন্ত্রন গ্রহনও করেছেন।

Untitled design 2022 12 15T191125.303
এমনকি তিনি কিং খানের কাছেও সেই আমন্ত্রন নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার কাছ থেকে এখনও কোন সম্মতি আসেনি। কারন সম্প্রতি অভিনেতার ছবি জওয়ান মুক্তি পেয়েছে। ফলে অভিনেতা বেশ ব্যাস্ত রয়েছেন। তবে সকল অনুরাগীরাই আশা করছেন খুব তাড়াতাড়ি তার কাছ থেকে সম্মতি মিলবে।

সময় এগিয়ে এলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের, বসবে চাঁদের হাট

kiff w

এর আগেরবারে অথাৎ ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অমিতাভ এবং জয়া। এর পাশাপাশি শত্রুঘ্ন সিংহ, কুমার শানু, মহেশ ভট্ট, সৌরভ গঙ্গোপাধ্যায়ও, রানি মুখোপাধ্যায় এমনকি শাহরুখ খানও উপস্থিত ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর