Jawan: বক্সঅফিসের হিসাবে আগের সব রেকর্ড ভেঙে দিল ‘জওয়ান’, প্রথমদিনে কত ব্যাবসা করল ছবি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘পাঠান’ ছবির মাধ্যমে প্রায় অনেক বছর পর স্বমহিমায় বলিউডে ফিরেছিলেন কিং খান। সেই সময়ও পাঠান বক্সঅফিসের আগের সব রেকর্ড ভেঙ্গে খান খান করে দিয়েছিল। এবার পাঠানের রেকর্ডকেও বলে বলে দশ গোল দিল ‘জওয়ান’। প্রথম দিনেই বাজিমাত করল শাহরুখ। কিন্তু বক্স অফিসে কত ব্যাবসা করল ছবি?

আরও পড়ুনঃ ফের প্রথম ‘জগদ্ধাত্রী’! টিআরপি তালিকায় ঘটে গেল বড়বদল, দেখুন তালিকা

বলার অপেক্ষা রাখে না বক্সঅফিসে প্রায় আগুন জ্বালিয়ে দিয়েছে ‘জওয়ান’। ‘জওয়ান’ এর প্রথম শো মুক্তি পেয়েছিল ভোর পাঁচটায়। সেই শো দেখতেও অনুরাগীরা রীতিমত ঘুম চোখে প্রেক্ষাগৃহের সামনে হাজির হয়েছিল। শুধু তাই নয় এখনও পর্যন্ত সবচেয়ে বড় ‘ওপেনিং’ হিসাবে শাহরুখের এই নতুন ছবি বক্সঅফিসে জায়গা করে নিয়েছে।

srk surprises fans by dropping the first poster of jawan at the end of the asksrk session

সুত্র অনুযায়ী এই ছবি প্রথম দিনেই বক্সঅফিস থেকে কালেক্ট করেছে ৭৫ কোটি টাকা। জানা যাচ্ছে এটিই বলিউডের প্রথম ছবি যেটা কিনা প্রথমদিনেই ৬০ কোটি টাকার বেশি ব্যবসা করল। যা বলিউডের ইতিহাসে প্রায় নজির গড়ল।

বক্সঅফিসের হিসাবে আগের সব রেকর্ড ভেঙে দিল ‘জওয়ান’, কত ব্যাবসা করল?

download 10

অন্যদিকে শাহরুখ খানের পাঠানের প্রথম দিকে ব্যবসার অঙ্ক ছিল ৫৭ কোটি টাকা। এবার অভিনেতা নিজেই নিজের রেকর্ড ভেঙ্গে দিল। বুড়ো হারেও রীতিমত অ্যাকশন লুকে ধরা দিয়েছেন। শুধুমাত্র ধরাই দেননি। বাজিমাতও করে দিয়েছেন। বেশিরভাগ হল মালিকরাই আশা করছেন পরবর্তী দিন গুলিতেও আরও ভাল ব্যাবসা করবে। যা ১০০ কোটির আরও বেশী ছাড়িয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত