নজরবন্দি ব্যুরোঃ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সামনে আসে টিআরপি তালিকা। এই সপ্তাহেও তার অন্যথা হল না। সামনে এসে গেল সেই তালিকা। কারন নায়ক নায়িকারা যতই বলুক টিআরপি ম্যাটার করে না। কিন্তু দিন শেষে কিন্তু টিআরপিই কথা বলে। কোন ধারাবাহিক বন্ধ হবে কিনা সেটা নির্ভর করে একমাত্র টিআরপির ওপরেই।
আরও পড়ুনঃ ‘পাঠান’কে দশ গোল দিল ‘জওয়ান’! দর্শকদের কতটা মনে ধরল সিনেমা?


এই সপ্তাহে প্রথম হল ‘জগদ্ধাত্রী’। যদিও ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’র মধ্যে সবসময়ই হাড্ডাহাড্ডি লড়াই চলে। তাদের মধ্যে নম্বরের পার্থক্যও খুব বেশী হয়না। এই সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’র নম্বর কিছুটা কমলেও সে কিন্তু তার দ্বিতীয় স্থান ঠিক বজায় রেখেছেন। অন্যদিকে ফুলকিও কিন্তু কিছু কম যায়না। এই সপ্তাহেও সে নিজের অব্যাহত রেখে তৃতীয় হয়েছে।

অন্য দিকে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক সম্প্রতি শুরু হয়েছে। সেগুলিও কিন্তু নিজেদের জায়গা ঠিক বজায় রেখেছে। দিচ্ছে একে ওপরকে টেক্কা। দেখে নিন তাদের সকলের প্রাপ্ত নম্বর থেকে শুরু করে স্থান একনজরে। রইল সেই তালিকা।


ফের প্রথম ‘জগদ্ধাত্রী’! দেখুন কে কোথায় আছে?

এই সপ্তাহে প্রথম হয়েছে ‘জগদ্ধাত্রী’ তার প্রাপ্ত নম্বর ৭.৯। দ্বিতীয় হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তার প্রাপ্ত নম্বর ৭.৬। তৃতীয় হয়েছে ফুলকি। চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ। পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। ষষ্ঠ স্থানে রয়েছে সন্ধ্যাতারা। সপ্তম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। অষ্টম স্থানে রয়েছে তুঁতে। নবম স্থানে রয়েছে Love বিয়ে আজকাল। দশম স্থানে রয়েছে খেলনা বাড়ি।








