Jawan film review: ‘পাঠান’কে দশ গোল দিল ‘জওয়ান’! দর্শকদের কতটা মনে ধরল সিনেমা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকালেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেল শাহরুখ খানের ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই তামিল ছবিতে অভিনয় করেছেন শাহরুখ ছাড়াও আরও বহু তাবর তাবর অভিনেতা অভিনেত্রী। দর্শকদের কতটা মনে ধরল সিনেমা?

আরও পড়ুনঃ পর্দার পর এবার বাস্তব জীবনেও বাবা হলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অভিনেতা

ছবির শুরুতেই দেখা যাচ্ছে ঘুটঘুটে অন্ধকার রাত। সেখানে রয়েছে একটি দেবীর মূর্তি। আর সেই মূর্তির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি ছায়া। আর ছায়া সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে। এগিয়ে আসছে সারা শরীরে ব্যান্ডেজ জড়ানো একজন। তার পরেই দমকা হাওয়া আসতে আসতে সেই ব্যান্ডেজ শরীর থেকে খুলে গেল। তাতেই আঁচ পাওয়া গেল বলিউডের বাদশা সারা ছবি জুড়ে কি করতে চলেছেন।

1405185472 jawan advance bookings main image 1 202309
‘পাঠান’কে দশ গোল দিল ‘জওয়ান’! কেমন হল ছবি

‘জওয়ান’-এর মূল কাহিনি ঘিরে রয়েছে দু’টি আলাদা সময়ের প্রেক্ষাপট। একটি বিক্রম রাঠৌর এবং অন্যটি আজাদের জীবনের কাহিনি ঘিরে। এই ছবিতে ফুটে উঠেছে দক্ষিণী ছাপও। সিনেমা শুরুর প্রথমেই ক্যামেরার কাজ হোক কিংবা ধীর গতির অ্যাকশন দৃশ্য, অথবা আলো-আঁধারির খেলা এমনকি বিজিএম। সবকিছু একসঙ্গে দর্শকদের মুগ্ধ করে ফেলেছে।

jawan box office day 1 advance booking 5 days to go 001

শুধু তাই নয় এই ছবির মাধমে উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্ত সম্প্রদায়ের পার্থক্যও তুলে ধরা হয়েছে। এর সাথে সাথে উঠে এসেছে ছবির মাধ্যমে সমাজের বিভিন্ন বার্তা। এমনকি ‘পাঠান’কে অ্যাকশন সিকোয়েন্সের জন্য দশ গোল দিল ‘জওয়ান’। এই সিনেমাতে শাহরুখ খানের বেশ কয়েকটি লুক রয়েছে। প্রতিটি লুকেই কিং খানকে বেশ লাগছিল।

‘পাঠান’কে দশ গোল দিল ‘জওয়ান’! কেমন হল ছবি

images 3 3

পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভুমিকায় ছিলেন দীপিকা। ক্যামিয়ো চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। তবে পর্দায় তিনি খুব একটা বেশী সময় পাননি। কিন্তু তাতেই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। ভরপুর অ্যাকশন, জোরদার সংলাপ, রোম্যান্স এবং মজা সবকিছু মশলা দিয়ে অ্যাটলির তিন ঘণ্টার এই সিনেমা কিন্তু ‘পাঠান’কেও টপকে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত