Tollywood: পর্দার পর এবার বাস্তব জীবনেও বাবা হলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিআরপি তালিকায় বরাবরই প্রথম দিকে থাকেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে অভিনেতা আগেই বাবা হয়ে ছিলেন। এবার শুধু পর্দা নয় বাস্তব জীবনেও বাবা হলেন এই জনপ্রিয় অভিনেতা। তার কোল আলো করে এলো পুত্রসন্তান।

আরও পড়ুনঃ বাজি ফাটিয়ে ‘জওয়ান’ সেলিব্রেশন, শাহরুখকে দুধস্নান করালেন ভক্তরা

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিব্য। সেই ধারাবাহিকে তার কাকার চরিত্রে অভিনয় করছিলেন অভ্রজিৎ চক্রবর্তী। তিনিই এবার সম্প্রতি বাবা হলেন। তবে এই ধারাবাহিকে তিনি শুধু বাবা নয়। সঙ্গে তিনি দাদুও। এই ধারাবাহিকে অভিনেতার চরিত্রের নাম প্রতীক সেনগুপ্ত।

images 2 3

তিনি শুধু এই ধারাবাহিকে নয়। অভিনয় জগতের সঙ্গে তিনি অনেকদিন ধরেই যুক্ত। এই ধারাবাহিকে তিনি পজিটিভ করলেও। তিনি কিন্তু তার জনপ্রিয়তা পেয়েছিলেন নেগেটিভ চরিত্র থেকেই। তবে শুধু বাংলা ধারাবাহিকে নয় সিনেমাতেও তার নাম জোড়া খ্যাতি। জিতের ‘চেঙ্গিজ’ সিনেমাতেও তাকে বিশেষ ভুমিকায় দেখা গিয়েছিল।

পর্দার পর এবার বাস্তব জীবনেও বাবা হলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অভিনেতা, কোল জুড়ে এলো পুত্র সন্তান

download 9

বাস্তব জীবনে তিনি সদ্য বাবা হয়েছেন। সেই খবর তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তিনি লেখেন ‘আজ আপনাদের আশীর্বাদে আজ সকালে আমদের একটি পুত্র সন্তান হয়েছে।’ গত বছরেই তিনি অভিনেত্রী রিনিকা সাহার সঙ্গে বিয়ে করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন