Jawan: বাজি ফাটিয়ে ‘জওয়ান’ সেলিব্রেশন, শাহরুখকে দুধস্নান করালেন ভক্তরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম জওয়ান। ভোর পাঁচটাতেই শাহরুখ ভক্তরা হলে বাইরে উপস্থিত হয়ে গিয়েছিলেন। এখন যেন জওয়ান ঝড়ের সামনে পাঠানও ফিকে পরে যাচ্ছে। ঘুম চোখেই মুখে হাসি নিয়ে হলের বাইরে দর্শকদের ভিড় উপছে পড়ছে।

আরও পড়ুনঃ ‘জওয়ান’ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে, বৃষ্টি উপেক্ষা করে ভোর ৫ টায় হলমুখী দর্শক

এও আশা করা হচ্ছে এই ছবি নাকি প্রথম দিনেই বক্সঅফিসে তুলতে পারে ১০০ কোটি টাকা। যদিও এখন সময় বলবে এই টাকা ছবি নির্মাতারা ঘরে তুলতে পারবেন কিনা। তবে অনুরাগীদের চাহিদা আরও বেশী তারা আশা করছে তাদের সকলের প্রিয় জওয়ান ১০০ কোটিরও বেশী আয় করতে পারবে।

1756512414 jawan advance booking update 1 202309

শাহরুখ খানও সকাল থেকে খুব উৎসাহিত। ‘বেকরার হো গেয়ে অব তো আ হি যাইয়ে… ঘরওয়ালো কো ভি সাথ লে আইয়ে। আপকো হামারি কসম…।’ গানের মাধ্যমে তিনি তার সকল অনুরাগীদের তাদের পরিবারের সাথে ছবি দেখার আর্জি জানালেন। কিংখানের প্রশংসায় একের পর এক তারকারা।

বাজি ফাটিয়ে ‘জওয়ান’ সেলিব্রেশন, কিংখানের প্রশংসায় বহু তারকা

images 1 7

তবে এবার এক অদ্ভুদ কাণ্ড ঘটালেন অনুরাগীরা। চেন্নাইয়ে এক সিনেমাহলের সামনে লাগানো ছিল একটি বড় আকারের পোস্টার। আর তার সেই পোস্টারকেই লিটার লিটার দুধ দিয়ে স্নান করালেন অনুরাগীরা। সেই কাণ্ড এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত