কেজরীওয়ালের গ্রেফতারি বেআইনি নয়, জেলেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী

Arvind Kejriwal: বিচারকরা আইনের নীতি অনুযায়ী রায় দেন, রাজনীতি দেখে নয়। আদালত রাজনীতির রাজত্বে যেতে পারে না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবগারি মামলায় অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি বেআইনি নয়। আপাতত তাঁকে জেলেই থাকতে হবে। গ্রেফতারি চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী আদালতে যে আবেদন করেছিলেন, তা খারিজ করে এমনটাই জানাল দিল্লি হাই কোর্ট। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল।

আরও পড়ুন: ইস্যু কম মুখের কদর বেশী, রাজনীতির নয়া ভাষ্যে আসল কথা ভ্যানিশ

kajri1 1

এরপর তাঁকে দিল্লির রাউজ় এভিনিউ কোর্টে পেশ করা হলে, আদালত তাঁকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়েই ইডির হাতে গ্রেফতারি ও নিম্ন আদালত থেকে হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন কেজরীওয়াল। এদিন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানিয়েছেন, ‘বিচারকরা আইনের দ্বারা আবদ্ধ, রাজনীতির দ্বারা নয়।

kajri2 1

বিচারকরা আইনের নীতি অনুযায়ী রায় দেন, রাজনীতি দেখে নয়। আদালত রাজনীতির রাজত্বে যেতে পারে না।’ কেজরিওয়াল এর আগে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তবুও তাঁকে জোর করে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসাচ্ছে ইডি। বলা হচ্ছে তিনিই এই কেলেঙ্কারির কিংপিন তথা মূল পাণ্ডা।

কেজরীওয়ালের গ্রেফতারি বেআইনি নয়, জেলেই থাকবেন  দিল্লির মুখ্যমন্ত্রী

kajri3 1

দিল্লি হাইকোর্টের এই নির্দেশের পর আপাতত আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে৷ এ দিনও কেজরিওয়ালের আইনজীবী দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে৷ যদিও এই যুক্তি মানতে চাননি বিচারপতিরা৷ বরং দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কেজরিওয়ালকে গ্রেফতার করার মতো যথেষ্ট পরিমাণ নথি ইডি-র হাতে ছিল৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর