Lemon Rice: রাতের মেনুতে রাখুন লেমন রাইস, দেখুন রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব সময় কি আর একঘেয়ে খাবার ভালো লাগে? তাই স্বাদে বদল আনতে ট্রাই করে নিতে পারেন লেমন রাইস। এই অন্যমাত্রার এই খবার আপনার সাথে সাথে আপনার বাড়ির লোকদেরও খুব পছন্দ হবে। তাই আর দেরি না করে একনজরে দেখে নিন সেই রেসিপি।

আরও পড়ুনঃ ইলিশ ভাপা তো অনেক হল, সপ্তমীর স্পেশ্যাল মেনুতে রাখুন মাছের এই রেসিপিটি…

উপকরন
ভাত
ডাল
শুকনো লঙ্কা
কারি পাতা
নুন
আদা
রসুন
তেল
ধনেপাতা
লেবু

images 6 5

প্রণালী
প্রথমে ডাল জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষন রেখে দিন। এরপর ডাল ভালো করে ভিজে গেলে জল ঝরিয়ে রেখে দিন। এরপর একটি প্যান নিয়ে নিন। এরপর প্যানের মধ্যে অল্প পরিমানে তেল দিয়ে দিন। এবং প্যানটি ভালো করে গরম করে নিন। এরপর প্যানের মধ্যে অল্প পরিমানে ডাল দিতে দিতে সম্পূর্ণ ডালটি ভেজে নিন। এরপর একে একে কারিপাতা, আদা বাটা, রসুন বাটা যোগ করতে করতে ভালো করে সমস্ত উপকরন দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর ভালো করে ভাতগুলো দিয়ে দিন এবং ভালো করে নাড়ুন।

রাতের মেনুতে রাখুন লেমন রাইস, দেখুন রেসিপি 

images 5 4এরপর একে একে ধনেপাতা এবং লেবুর রস দিলেই তৈরি হয়ে যাবে লেমন রাইস। অথবা আপনারা অন্য একটি পদ্ধতিতেও এই ভাত রান্না করতে পারেন। তার জন্য প্রথমে ভাত গুলো কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একে একে ডাল এবং বাকি সমস্ত উপকরন গুলো দিয়ে দিতে হবে। এরপর সব শেষে লেবুর রস আর ধনেপাতা ছড়ালেই তৈরি হয়ে যাবে লেমন রাইস। এই লেমন রাইস কিন্তু চিকেন কষার সাথে খুব ভালো যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর