ইলিশ ভাপা তো অনেক হল, সপ্তমীর স্পেশ্যাল মেনুতে রাখুন মাছের এই রেসিপিটি…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাঙালির উৎসব মানেই ইলিশ। এমন খুব কম লোকই আছে যাদের ইলিশ পছন্দ নয়। ইলিশের ভাপা থেকে শুরু করে ঝাল-ঝোল, ভাজা প্রতিটি রেসিপি গুলি মন ছোঁয়ার মত। আর এখন তো বাঙালি ইলিশ দিয়ে বিরিয়ানিও বানাতে পারে। ইলিশ ভাপা, ইলিশের ঝাল, ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল।

আরও পড়ুন:মহুয়া বিতর্কে বিরক্ত মমতা! সাংসদকে নিয়ে কি প্রতিক্রিয়া তৃণমূলের?

তবে অনেক সময় মনের মত রান্না করে ওঠা হয় না। কিন্তু যেহেতু পুজোর সময়। তাই বাড়িতে স্পেশ্যাল কিছু রান্না না করলেই হয় না। তাই ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজের পছন্দসই কিছু রান্না করে প্রিয় মানুষদের রান্না করে খাওয়াতে চান? তাহলে এবার ইলিশের এক নয়া রেসিপি রইল আপনাদের জন্য। খুব সহজ উপায়ে বানিয়ে নিন ইলিশ মাছের কোর্মা।

ইলিশ ভাপা তো অনেক হল, মেনুতে রাখুন মাছের এই রেসিপিটি
ইলিশ ভাপা তো অনেক হল, মেনুতে রাখুন মাছের এই রেসিপিটি

উপকরণ: ইলিশ মাছ ৬-৮ টুকরো
পেঁয়াজ কুচি ৪ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
জিরে পাউডার আধা চা চামচ
টক দই ১ চা চামচ
নুন পরিমাণমতো
গোটা রসুন কোয়া ৫ টা (থেঁতলে নিতে হবে)
এলাচ গুঁড়ো আধা চা চামচ
কাঁচা লঙ্কা ৬ টা (লম্বালম্বি চেরা)
বাদাম বাটা ২ চা চামচ
তেল পরিমাণমতো
ধনেপাতা

ইলিশ ভাপা তো অনেক হল, মেনুতে রাখুন মাছের এই রেসিপিটি

পদ্ধতি: প্রথমে একটি পাত্রে ইলিশ মাছের টুকরোগুলোকে নুন ও টক দই মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর কিছুটা রসুন বাটা ও কাটা পেঁয়াজ ভালো ভাবে মাখিয়ে নিন। এবারে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে এলে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরে পউডার দিয়ে ভালো করে কষান। এবারে স্বাদমতো নুন এবং গোটা রসুনের কোয়া দিয়ে দিন। তারপরে মশলা কষে গেলে তাতে সামান্য জল দিয়ে, মাধারি আঁচে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর ম্যারিনেট করা মাছের টুকরোগুলো প্যানে দিয়ে কষতে থাকুন। মাছের থেকে তেল ছাড়লে তাতে বাদাম বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবারে হালকা আঁচে ১৫ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা ইলিশ কোর্মা।

ইলিশ ভাপা তো অনেক হল, মেনুতে রাখুন মাছের এই রেসিপিটি

ইলিশ ভাপা তো অনেক হল, মেনুতে রাখুন মাছের এই রেসিপিটি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন