বাংলা ভাগ করতে চাইলে ২৬ সালে বিজেপি ফিনিশ, স্ট্রেট হুঁশিয়ারি দিয়ে রাখলেন কল্যাণ

সুকান্ত মজুমদার, অনন্ত মহারাজ, নিশিকান্ত দুবে এই তিন বিজেপি নেতা এমন এমন প্রস্তাব দিয়েছেন যা কার্যত বাংলা ভাগের সামিল। এবার পাল্টা জবাব দিলেন কল্যাণ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেবার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর সঙ্গেই আবার মালদহ, মুর্শিদাবাদ এবং বিহারের তিন জেলাকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজাপির রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজ আবার কোচবিহারকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি করেছেন। সব মিলিয়ে একাধিক বিজেপি নেতার এই ধরনের দাবিকে বাংলা ভাগের চক্রান্ত হিসাবেই দেখছে তৃণমূল।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন সাফ বলেছেন, “বিজেপি চাইছে বাংলাকে ভাগ করতে। বাংলা কি খেলার পুতুল নাকি যে যার ইচ্ছে হবে ভেঙে দিয়ে যাবে? আর কতবার বাংলাকে ভাঙবে তোমরা? বিজেপির সুকান্ত মজুমদার বলছেন উত্তরবঙ্গকে নর্থ-ইস্টের সঙ্গে জুড়ে দিতে। মানে যা ইচ্ছে তাই? আবার নিশিকান্ত দুবে বলছেন দুই জেলাকে কেন্দ্র শাসিত অঞ্চল করে দিতে! কেন বাবা? আমি বলে দিচ্ছি, বাংলাকে ভাগ হতে দেব না, দেব না, দেব না। আর বিজেপি যদি এই চেষ্টা করে ২০২৬ সালে শেষ হয়ে যাবে। শেষ হতেই হবে।”

বাংলা ভাগ করতে চাইলে ২৬ সালে বিজেপি ফিনিশ, স্ট্রেট হুঁশিয়ারি দিয়ে রাখলেন কল্যাণ

সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গকে গুরুত্ব দেয় না রাজ্য সরকার। সেখানের মানুষের যা দাবি তা পূরণ হয় না। রাজ্য যা দেয় তাতে চিঁড়ে ভেজে না। এবার উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত। যে কারণে তিনি চান আগামীও দিনে উত্তরবঙ্গ তাঁর মন্ত্রকের অন্তর্ভুক্ত হলে পাহাড়ের মানুষ আরও উপকৃত হবেন।

বাংলা ভাগ করতে চাইলে ২৬ সালে বিজেপি ফিনিশ, স্ট্রেট হুঁশিয়ারি দিয়ে রাখলেন কল্যাণ

বাংলা ভাগ করতে চাইলে ২৬ সালে বিজেপি ফিনিশ, স্ট্রেট হুঁশিয়ারি দিয়ে রাখলেন কল্যাণ

অন্যদিকে, গ্রেটার কোচবিহারের দাবি অনন্ত মহারাজের অনেক দিনের। তিনি বলেছেন, কেন্দ্র সরকার তাঁকে কথাও দিয়েছে। সেই কথা রাখার জন্য চাপ সৃষ্টি করছেন তিনি। সুকান্ত মজুমদারের দাবিকে আবার নস্যাৎ করেছেন কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেছেন, এটা একটা ইউটোপিয়ান ভাবনা, যা কোনও দিন বাস্তবায়িত হবে না। নিশিকান্ত যেমন আবার মনে করেন, মালদহ-মুর্শিদাবাদে হিন্দুরা নাকি শেষ হয়ে যাবে কেন্দ্রশাসিত অঞ্চল না করলে। সব মিলিয়ে, জাতীয় রাজনীতিতে ফের একবার শিরোনামে বাংলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত