শপথ গ্রহণের দিন চণ্ডীস্তোত্র পাঠ করেছিলেন, আর এবার প্রথম বক্তব্যে লোকসভা মাতিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি এবার আসন পেয়েছে ২৪০! কল্যাণের মতে, ‘চু কিতকিত’ খেলেছে বিজেপি! তৃণমূল সাংসদের বক্তব্যে মঙ্গলবার দুপুরে হাসির রোল উঠল লোকসভায়।
এদিন কল্যাণ বলেন, “বিজেপি বলেছিল খেলা হবে। আমরা দেখলাম খেলা হল। কিন্তু খেলা তো অনেক রকম হয়। ৪০০ আসন পাবে বলেছিল বিজেপি, পেয়েছে ২৪০। চু কিতকিত-টাও তো একটা খেলা, আমাদের বুঝতে হবে!” এরপরই দুহাত তুলে কল্যাণ এমন ভঙ্গিতে ‘চু কিতকিতকিতকিত’ বলেন যে হেসে লুটিয়ে পড়েন সংসদে উপস্থিত সাংসদেরা। হাসতে দেখা যায় তৃণমূলের মহুয়া মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ, সাজদা আহমেদদের। অন্যান্য দলের সাংসদেরাও কল্যাণের ভঙ্গিমা দেখে মুখ গোমড়া করে বসে থাকতে পারেননি!



কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে তো বটেই, দেশের মধ্যে এক ব্যতিক্রমী রাজনৈতিক চরিত্র। বেশ কয়েক মাস আগে তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকড়কে ‘নকল’ করেন সংসদের বাইরে। সেখানে কল্যাণের ‘নাটকীয়’ উপস্থাপনা দেখে পকেট থেকে মোবাইল বের করে ভিডিও তোলা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
TMC MP Kalyan Banerjee was the one who copied Jagdeep Dhankar when several opposition MPs were suspended.
Related Newsঅসমে গেরুয়া ঢেউ, কেরলে কংগ্রেসের উত্থান, তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে২০ মে দেশজুড়ে ওষুধ ধর্মঘট! বন্ধ থাকবে অধিকাংশ মেডিক্যাল শপGood news is that he is now in Loksabha, and he has started laying the foundation to do Jagdeep Dhankar of Om Birla.
Watch this… pic.twitter.com/9v9tkoa8nF
— Shantanu (@shaandelhite) July 2, 2024
লোকসভা মাতিয়ে দিলেন কল্যাণ, বিজেপি ‘চু কিতকিত’ খেলেছে বলে কটাক্ষ!

সোমবার লোকসভায় আক্রমণাত্মক মেজাজে বক্তব্য রাখেন রাহুল। সঙ্গে দোসর ছিলেন তৃণমূলের মহুয়া। সপ্তম দিনে ভাষণ রাখলেন কল্যাণ। আজ বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ রাখবেন সংসদের এই চলতি বিশেষ অধিবেশনে। এদিন মজা করার পাশাপাশি দেশজুড়ে বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে সরব হতে দেখা যায় কল্যাণকে।









